Aishwarya Rai Bachchan

সলমনের গানের সঙ্গে নেচে উঠলেন ঐশ্বর্যা! দীর্ঘ দিনের জটিলতা কি তবে কাটল এ বার?

সম্প্রতি মুকেশ অম্বানীর আত্মীয় তথা টেনিস খেলোয়াড় মুদিত দানির বিয়ের আগে সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বর্যা ও অভিষেক। রং মিলিয়ে পোশাক পরেছিলেন দম্পতি।

Advertisement
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৭:৩৯
Share:

সলমনের গানের সঙ্গে ঐশ্বর্যার নাচ! ছবি: সংগৃহীত।

‘হম দিল দে চুকে সনম’ ছবির পরে আর কখনও একসঙ্গে দেখা যায়নি সলমন খান ও ঐশ্বর্যা রাইকে। সলমনকে নিয়ে প্রশ্ন করা হলেও বরাবর এড়িয়ে গিয়েছেন তিনি। কখনও একে অপরের মুখোমুখিও হননি তাঁরা। কিন্তু এ বার সলমনের ছবির গানের সঙ্গে বিয়েবাড়িতে নাচলেন ঐশ্বর্যা। সঙ্গ দিলেন অভিষেক বচ্চনও। সেই নাচের মুহূর্ত সমাজমাধ্যমে ভাইরাল।

Advertisement

সম্প্রতি মুকেশ অম্বানীর আত্মীয় তথা টেনিস খেলোয়াড় মুদিত দানির বিয়ের আগে সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বর্যা ও অভিষেক। রং মিলিয়ে পোশাক পরেছিলেন দম্পতি। দু’জনের পরনেই ছিল গাঢ় নীল রঙের পোশাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেটপ্রভাবী ওরি। তিনিও তারকাদম্পতির সঙ্গে ছবি তুলে সমাজমাধ্যমে দেন। তবে অভিষেক ও ঐশ্বর্যার নাচের ভিডিয়ো নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঞ্চে অম্বানী পরিবারের সদস্যদের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচছেন ঐশ্বর্যা ও অভিষেক। নেপথ্যে বাজছে সলমন খানের ছবি ‘সালাম-এ-ইশ্‌ক’ ছবির গান। এই দেখেই অবাক অনুরাগীরা, কারণ এমন সচরাচর ঘটে না। মুহূর্তে এই দৃশ্য ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

উল্লেখ্য, সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে বলিউডে প্রবেশ ঐশ্বর্যার। মাত্র কয়েক বছরের মধ্যে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠেন তিনি। যদিও একটা সময়ে স্বেচ্ছায় এই কর্মব্যস্ত জীবন থেকে মুখ ফিরিয়ে নেন। তা নিয়ে কোনও রকমের কোনও নিরাপত্তাহীনতায় ভোগেন না তিনি। বরং ঐশ্বর্যা বলেন, ‘‘আমার মধ্যে কোনও দিনই কোনও নিরাপত্তাহীনতা ছিল না। আমার মেয়েকে বড় করার দায়িত্ব রয়েছে। এ ছাড়াও স্বামীকে সময় দিচ্ছিলাম। তাই এ ধরনের জিনিস মাথায় আসে না। আর জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিও সম্পূর্ণ আলাদা।’’ শেষ ঐশ্বর্যাকে অভিনয় করতে দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘পোন্নিয়ান সেলভান ২’ ছবিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement