অস্ট্রেলিয়ায় অক্ষত

এলেন ডিজেনেরসের শোয়ে পারফর্ম করেছিল কলকাতার ছেলে অক্ষত সিংহ। ‘ডান্স বাংলা ডান্স’ দিয়ে অক্ষতের শুরু। এ বার অক্ষত পাড়ি দিচ্ছে সুদূর অস্ট্রেলিয়া, সিডনিতে।

Advertisement

শ্রাবন্তী চক্রবর্তী

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০০:১৭
Share:

এলেন ডিজেনেরসের শোয়ে পারফর্ম করেছিল কলকাতার ছেলে অক্ষত সিংহ। ‘ডান্স বাংলা ডান্স’ দিয়ে অক্ষতের শুরু। এ বার অক্ষত পাড়ি দিচ্ছে সুদূর অস্ট্রেলিয়া, সিডনিতে। সেখানে ‘লিটল বিগ শটস’-এ সে পারফর্ম করবে। অক্ষত ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ এবং ‘ঝলক দিখলা যা’তেও সফল হয়েছে। যার ফলস্বরূপ এলেন ডিজেনেরসের শোয়ে পারফরম্যান্স। ‘‘আমি ভীষণ খুশি। মাইকেল জ্যাকসনের মতো সাদা পোশাক পরব। সিডনিতে এমন পারফর্ম করব যাতে ভারতের নাম উজ্জ্বল হয়,’’ বলছে অক্ষত।’’ নাচের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছে ক্লাস সেভেনের এই পড়ুয়া। বড় হয়ে অভিনয় করার ইচ্ছে আছে। কিন্তু তা হলে তো ওজন কমাতে হবে। অক্ষতের কথায়, ‘‘মোটারাও যে নাচতে পারে, সেটা সকলেই বুঝে গিয়েছেন এত দিনে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement