Akshay Kumar-Wamiqa Gabbi

ওয়ামিকার সঙ্গে ঐশ্বর্যা ও ক্যাটরিনার তুলনা! নিজের নায়িকাকে নিয়ে মুখ খুললেন অক্ষয়

শুধু ক্যাটরিনা নয়, অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গেও তুলনা করা হয় ওয়ামিকার। অনুরাগীদের একাংশ মনে করেন, ঐশ্বর্যার চোখের সঙ্গে ওয়ামিকার চোখের সাদৃশ্য রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৭:১৮
Share:

ক্যাটরিনা-ঐশ্বর্যার সঙ্গে তুলনা, ওয়ামিকার পাশে অক্ষয়! ছবি: সংগৃহীত।

অক্ষয় কুমার এখন প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত। মুক্তি পেয়ে গিয়েছে ছবিটি। অভিনয় করেছেন ওয়ামিকা গব্বীও। অক্ষয় ও ওয়ামিকার রসায়ন দেখে অনেকেরই নাকি অক্ষয় ও ক্যাটরিনা কইফের কথা মনে পড়ে যাচ্ছে। সম্প্রতি এই তুলনা নিয়ে এক সাক্ষাৎকারে কথা বললেন অক্ষয়।

Advertisement

শুধু ক্যাটরিনা নয়, অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গেও তুলনা করা হয় ওয়ামিকার। অনুরাগীদের একাংশ মনে করেন, ঐশ্বর্যার চোখের সঙ্গে ওয়ামিকার চোখের সাদৃশ্য রয়েছে। সেই বিষয়টি নিয়েও মুখ খুললেন বলিউডের খিলাড়ি কুমার।

এক দিকে ক্যাটরিনা, অন্য দিকে ঐশ্বর্যা— এই দুই নায়িকার সঙ্গে ওয়ামিকার তুলনা নিয়ে অক্ষয়ের স্পষ্ট বক্তব্য, ‘‘ওয়ামিকা নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন।’’

Advertisement

অভিনেতা আরও বলেন, ‘‘ওয়ামিকার চোখ ঐশ্বর্যা রাইয়ের মতো দেখতে হতে পারে। কিন্তু ওর নিজের একটা আলাদা পরিচয় আছে। ও নিজের মতো করে কাজ করছে। অনেক কষ্ট করে করে এই জগতে। ওয়ামিকা পঞ্জাবি ছবিতে কাজ করেছে। আর এখন হিন্দি, তেলুগু ও তামিল ছবিতেও কাজ করছে। সব ধরনের চরিত্রে ও চেষ্টা করছে।’’

ওয়ামিকাও এই তুলনা নিয়ে কথা বলেছেন। সমাজমাধ্যমে অনেকেই তাঁকে ‘ঐশ্বর্যার কন্যা’ বলেও মজা করেছেন। ঐশ্বর্যার সঙ্গে তুলনার ফলে কিছুটা প্রচারও পেয়ে যাচ্ছেন ওয়ামিকা? একবার তাঁকে এই প্রশ্ন করা হলে তিনি মজার ছলে বলেছিলেন, ‘‘এক দিকে প্রতিভাশীল, অন্য দিকে সুন্দরী! উফ্‌! ধন্যবাদ।’’

Advertisement

প্রিয়দর্শনের পরিচালনায় ‘ভূত বাংলা’ ছবিতে অক্ষয় ও ওয়ামিকা ছাড়াও অভিনয় করেছেন রাজপাল যাদব, পরেশ রাওয়াল, যিশু সেনগুপ্ত এবং তব্বু। এই ‘হরর’ কমেডি ছবির মাধ্যমে ১৪ বছর পর আবার একসঙ্গে কাজ করলেন অক্ষয় কুমার ও প্রিয়দর্শন। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও, এখন পর্যন্ত দেশের বক্সঅফিসে প্রায় ৩৫ কোটি টাকার ব্যবসা করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement