Akshay Kumar

Akshay Kumar: আমায় দেখে ৫৫ বছর বয়সি মনে হয় না বলে লোকের এত হিংসে: অক্ষয়

সোজাসাপ্টা কথা বলতেই পছন্দ করেন অক্ষয় কুমার। কর্ণ জোহরের অনুষ্ঠানে এসে সমস্ত কটাক্ষের গুছিয়ে জবাব দিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১৫:৪৬
Share:

আপাতত প্রচারে ব্যস্ত বলিউডের ‘খিলাড়ি’

এই ৫৫ বছর বয়সেও তরুণী নায়িকাদের সঙ্গে দিব্যি মানায় তাঁকে। তাই কি হিংসা হচ্ছে বাকিদের? বয়স নিয়ে কটাক্ষের জবাবে এ বার কিঞ্চিৎ কড়া হলেন বলিউডের ‘খিলাড়ি’। তিনি যে এ সবে একেবারেই পাত্তা দিতে নারাজ, সে কথাও স্পষ্ট করে দিলেন অক্ষয় কুমার।

Advertisement

'কফি উইথ কর্ণ'-এর তৃতীয় পর্ব সদ্য সম্প্রচারিত হয়েছে। সামান্থা প্রভুর সঙ্গে সেখানেই অতিথি ছিলেন অক্ষয়। এই অনুষ্ঠানে বার বার তাঁকে দেখতে চাইছেন মানুষ। ‘কফি’ অতিথিদের মধ্যে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছেন ‘বচ্চন পাণ্ডে’। তাই পুরনো সিজনে অতিথি হওয়া সত্ত্বেও এ বারের চ্যাট শোয়ে হাজির হয়েছিলেন অভিনেতা। ‘এলেন, দেখলেন, জয় করলেন’-এর ধারাও অব্যাহত।

কথা প্রসঙ্গে উঠে এল কমবয়সি অভিনেত্রীদের নায়ক হওয়ার বিষয়টি। নেটমাধ্যমে এ নিয়ে বরাবরই ঠাট্টা-রসিকতার পাত্র প্রৌঢ়ত্বের দোরগোড়ায় দাঁড়ানো অভিনেতা। তাতেই অক্ষয়ের সটান জবাব, ‘‘আমায় দেখে ৫৫ বছরের লোক বলে মনে হয় না বলেই তো লোকের এত গা জ্বলে? ও ঠিক আছে। আমি পাত্তা দিই না।’’

Advertisement

আর কটাক্ষ? সে তো শুনেই আসছেন। লোকে তাঁকে ‘কানাডিয়ান কুমার’ বলে ডাকে। কর্ণ তা নিয়ে প্রশ্ন করতে এ বারেও অক্ষয়ের স্পষ্ট উত্তর, ‘‘হ্যাঁ, জানি। আমি ‘কানাডা কুমার’, সেটা আমিও মেনে নিয়েছি।’’

আপাতত প্রচারে ব্যস্ত বলিউডের ‘খিলাড়ি’। তাঁর নতুন ছবি, আনন্দ এল রাই পরিচালিত ‘রক্ষা বন্ধন’ মুক্তি পাচ্ছে ১১ অগস্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement