Akshay Kumar

‘বাড়িতে কিছু একটা আছে!’ অক্ষয়ের ছেলে আরভ ও স্ত্রী টুইঙ্কল কাকে দেখেছিলেন বাড়িতে?

অক্ষয়ের বাড়িতে অন্য কারও উপস্থিতি অনুভব করতেন তাঁর স্ত্রী টুইঙ্কল খন্না। এক দিন তিনি নাকি ছেলে আরভকে এক অদৃশ্য কারও সঙ্গে কথা বলতে দেখেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৮:৩৬
Share:

অক্ষয় কুমারের বাড়িতে অশরীরীর ছায়া! ছবি: সংগৃহীত।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ ছবিটি। প্রিয়দর্শন পরিচালিত এই ছবিতে রয়েছে তব্বু, পরেশ রাওয়ল, রাজপাল যাদবেরা। ভূত নিয়ে ছবি। অক্ষয় নিজেও নাকি তাঁর বাস্তব জীবনে ভূতের প্রভাব লক্ষ করেছেন।

Advertisement

অক্ষয় এক সাক্ষাৎকারে জানান, অভিনেতা আগে যে বাড়িতে থাকতেন, সেই বাড়িতে অন্য কিছু অস্তিত্বের উপস্থিতি অনুভব করতেন তাঁর স্ত্রী টুইঙ্কল খন্না। এক দিন টুইঙ্কল নাকি ছেলে আরভকে অদৃশ্য কোনও ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখেন। অক্ষয়ের কথায়, ‘‘আমরা আগে যে বাড়িতে ছিলাম সেখানে কিছু একটা ছিল, এটা প্রায়ই বলত আমার স্ত্রী। সেই সময় আমার ছেলের বয়স পাঁচ বছর।’’ স্ত্রীর মুখে এমন কথা শুনে রেগে যান অক্ষয়। টুইঙ্কলকে বলেন, ‘‘একটা শিক্ষিত মেয়ে হয়ে তুমি কী করে এ সব বিশ্বাস কর? কিন্তু টিনা বার বার বলত, এই বাড়িতে কেউ হেঁটে বেড়ায়।’’

অভিনেতা আরও জানান, এক দিন তিনিও নাকি দেখেছেন তাঁর ছেলে আরভ কারও সঙ্গে কথা বলছে। কিন্তু অক্ষয় দেখলেন, সেখানে কেউ নেই। অক্ষয় জানান, ওই দিন ভয় পেয়ে যান তিনি। যদিও তার কোনও ব্যাখ্যা খুঁজে পাননি। কিন্তু স্ত্রী টুইঙ্কলের কথা বিশ্বাস করতে শুরু করেন। ওই ঘটনার পরেই অজানা ভয়ের জেরে পুরনো সেই বাড়ি ছেড়ে দেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement