Neena Gupta

মাসাবার জন্মের সময় ব্যাঙ্কে টাকা পর্যন্ত ছিল না, শেষে কী ভাবে চিকিৎসককে পারিশ্রমিক দিয়েছিলেন নীনা?

ক্রিকেট তারকা ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্ক, তার পর অন্তঃসত্ত্বা হয়ে প়ড়ার ঘটনাও কমবেশি সবার জানা। মাসাবা জন্মানোর সময়ে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল নীনাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৫:০৮
Share:

মাসাবার জন্মের সময়ে কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন নীনা? ছবি: সংগৃহীত।

প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্ত বহু সাক্ষাৎকারে জানিয়েছেন, একা হাতে কী ভাবে মেয়ে মাসাবাকে বড় করেছেন তিনি। ক্রিকেটতারকা ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্ক, তার পরে অন্তঃসত্ত্বা হয়ে প়ড়ার ঘটনাও কমবেশি সবার জানা। মাসাবা জন্মানোর সময় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল নীনাকে। সেই কাহিনিই সম্প্রতি ভাগ করে নিয়েছেন তিনি।

Advertisement

নীনা বলেন, “মাসাবা হওয়ার সময় আর্থিক দিক থেকে আমার খুব খারাপ অবস্থা ছিল। সি-সেকশন করার মতো টাকা ছিল না আমার কাছে। তাই খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। কী ভাবে কী হবে? সেই সময় নর্মাল ডেলিভারি হলে লাগত দু’হাজার টাকা। আর সি-সেকশন হলে সেই সময় জমা দিতে হত ১০ হাজার টাকা। আমার কাছে অত টাকা ছিল না ব্যাঙ্কে।”

সেই সময় বরাত জোরে আচমকাই কিছু টাকা পান অভিনেত্রী। নীনা জানান, সেই সময়ে আয়কর হিসেবে দেওয়া প্রাপ্য অতিরিক্ত কিছু টাকা নিয়মমতো ফেরত পেয়েছিলেন তিনি। তাতেই ব্যাঙ্কে আসে ১০ হাজার টাকা। যার ফলে কিছুটা নিশ্চিন্ত বোধ করেন তিনি। শেষে সি-সেকশনের মাধ্যেমেই জন্ম হয় মাসাবার। নীনা জানিয়েছেন, সেই সময় তাঁর বাবার মনে হয়েছিল, শারীরিক অবস্থার জন্য নয়, অভিনেত্রীর থেকে বাড়তি টাকা নেওয়ার জন্যে সি-সেকশন করার জন্য জোর দিয়েছিলেন চিকিৎসক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement