Ramayana

‘নিজের এমন রং দেখাব, যা কল্পনাও করতে পারবেন না’’! কার উপর রেগে গেলেন অমাল মালিক?

সোজা কথা বলার জন্য প্রায়ই নিন্দকদের সমালোচনার মুখে পড়েন অমাল। এ বার পাল্টা জবাব দিলেন গায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ২০:৩০
Share:

ক্ষোভ উগরে দিলেন অমাল! ছবি: সংগৃহীত।

আচমকা মেজাজ হারালেন অমাল মালিক। সাধারণত সোজা কথা বলতে ভালবাসেন গায়ক-গীতিকার। কোনও রাখঢাক না করেই এ বার সমালোচকদের পাল্টা জবাব দিলেন তিনি। ঠিক কী ঘটেছে?

Advertisement

সোজা কথা বলার জন্য প্রায়ই নিন্দকদের সমালোচনার মুখে পড়েন অমাল। এ বার পাল্টা জবাব দিলেন গায়ক। তিনি দীর্ঘ বিবৃতিতে লিখলেন, “আমি যা যা পোস্টে লিখি, তা কোনও জীবিত বা মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়। আমি যা ভাবি, তা-ই লিখি। তার মধ্যে কিছু থাকে মজার কথা। কিছু থাকে গান।”

অমাল ক্ষোভ প্রকাশ করে লেখেন, “মনখারাপে অনেক সময়ে মজার পোস্ট করি। আবার খুশি মনেও দুঃখের পোস্ট করি। যদি কাউকে নিয়ে কিছু বলার থাকে, আমি সরাসরি নাম উল্লেখ করে বলব। আমি যখন ইচ্ছে, যা খুশি লিখব। কাউকে তার জন্য কোনও ব্যাখ্যা দেব না। ক্ষমা তো চাইবই না আর।”

Advertisement

অমালের স্পষ্ট বক্তব্য, নির্দিষ্ট কাউকে কিছু বলতে হলে তাঁর নাম নিয়ে বলার সাহস রয়েছে। নিন্দকেরা দাবি করেছিলেন, ‘বিগ বস্‌ ১৯’-এর কোনও প্রতিযোগীকে উদ্দেশ্য করে কিছু পোস্ট করছেন অমাল। তাঁদের সপাটে জবাব গায়কের, “আমার কাউকে কিছু বলার হলে সরাসরি বলব। আর আমাকে এমন কোনও পরিস্থিতির মধ্যে ফেলবেন না, যেখানে আমি নিজের চরিত্র থেকে বেরিয়ে আসতে বাধ্য হই। নিজের এমন রং দেখাব, যা আপনারা কল্পনাও করতে পারেন না।”

এই মন্তব্যের জন্য অমালকে তাঁর অনুরাগীরা সমর্থন করেন। উল্লেখ্য, বহু জনপ্রিয় বলিউড গানের স্রষ্টা অমাল। গায়ককে ‘বিগ বস্‌ ১৯’-এও দেখা গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement