Amitabh Bachchan

‘পরিবার বা বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটালে লক্ষ্যপূরণে বাধা আসে’! অমিতাভের মন্তব্যে কী মত দর্শকের?

নিজের পোস্টে অমিতাভ লেখেন, জীবনের কাজের নীতি নিয়ে তিনি দুটি গুরুত্বপূর্ণ শব্দ পড়েছেন। ‘সিগন্যাল’ এবং ‘নয়েজ়’। ঠিক কী বুঝিয়েছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৭:৫৮
Share:

অমিতাভ কী মতামত জানালেন? ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে বরাবরই সক্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তাঁর ভান্ডার অভিজ্ঞতায় পরিপূর্ণ। সফল হতে গেলে নিজের লক্ষ্যে স্থির থাকা কতটা প্রয়োজনীয়, সেই ভাবনাই ভাগ করে নেন অভিনেতা।

Advertisement

নিজের পোস্টে অমিতাভ লেখেন, জীবনের কাজের নীতি নিয়ে তিনি দুটি গুরুত্বপূর্ণ শব্দ পড়েছেন। ‘সিগন্যাল’ এবং ‘নয়েজ়’। তাঁর কথায়, “সিগন্যাল মানে ফোকাস বা লক্ষ্য। অর্থাৎ, যদি কোনও বিষয়ে আপনি মনোযোগী হন, তা হলে সেটা আগামীর জন্য ফেলে না রেখে তখনই করে ফেলার ভাবনা।”

এরপর তিনি ব্যাখ্যা করেন, “লক্ষ্যের উল্টো দিকে রয়েছে ‘নয়েজ়’। অর্থাৎ বিভ্রান্তি। যা আমাদের মূল লক্ষ্য থেকে সরিয়ে দেয়। বন্ধু বা পরিবারের সঙ্গে অতিরিক্ত সময় কাটানোও অনেক সময় লক্ষ্যপূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন পথে হাঁটবেন।” লক্ষ্যে স্থির থাকলে সাফল্য আসে। যদিও অমিতাভের এই মতে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। একাংশের দাবি, পরিবার এবং বন্ধুদের সময় দেওয়াও সমান ভাবে গুরুত্বপূর্ণ। তাঁরা কোনও ভাবেই মানতে পারছেন না বিগ বি-র এই মতামত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement