Amitabh Bachchan

পুরুষেরা সম্পর্কে বিশ্বস্ত থাকতে পারেন না? মধ্যরাতে রহস্যময় বার্তা! হঠাৎ কী হল অমিতাভ বচ্চনের?

জয়া বচ্চনের সঙ্গে বিয়ে হলেও বার বার অমিতাভ বচ্চনের সঙ্গে নাম জড়িয়েছে রেখার। ১৯৭৬ সালে রেখার সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ। ছবির নাম ছিল ‘দো আনজানে’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৪
Share:

সম্পর্কে বিশ্বাস নিয়ে কেন এমন মন্তব্য বিগ বি-র? ছবি: সংগৃহীত।

কোনও সম্পর্কে কি পুরুষদের আদৌ বিশ্বাস করা যায়? এই নিয়ে বিতর্কের শেষ নেই। এক নারীর সঙ্গে সুখে সম্পর্কে আছেন এমন পুরুষ কি নেই? অমিতাভ বচ্চনের মন্তব্যে সেই প্রশ্নই আবার উঠে এল। কিন্তু কেন হঠাৎ এমন মন্তব্য করলেন বর্ষীয়ান তারকা?

Advertisement

জয়া বচ্চনের সঙ্গে বিবাহিত হলেও বার বার অমিতাভ বচ্চনের সঙ্গে নাম জড়িয়েছে রেখার। ১৯৭৬ সালে রেখার সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ। ছবির নাম ছিল ‘দো আনজানে’। সেই ছবির সেট থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু। তখন জয়ার সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে অমিতাভের। তাই তারকার দিকে আঙুল তুলেছিলেন অনেকেই। তবে প্রকাশ্যে রেখার সঙ্গে সম্পর্কের কথা কখনওই তিনি বলেননি। তাই সম্প্রতি তাঁর একটি পোস্ট ঘিরে প্রশ্ন উঠেছে।

শুক্রবার ভোররাতে হঠাৎ নিজের সমাজমাধ্যমে অমিতাভ লেখেন, “পৃথিবীর প্রতি কোণে বিশ্বস্ত পুরুষেরা রয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই পৃথিবীর আকৃতি তো গোল।” অমিতাভের এই পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে। কোন প্রসঙ্গে তিনি এই পোস্ট করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে তাঁর অনুরাগীদের বক্তব্য, রসিকতা করেই অমিতাভ এই পোস্ট করছেন। বরাবরই তাঁর রসবোধ প্রশংসিত হয়েছে। সেই ধারা বজায় রেখেই এই মন্তব্য তাঁর। এক অনুরাগী তাঁর এই পোস্টের তলায় মন্তব্য করেছেন, “জয়া ম্যাডাম কিন্তু এই পোস্ট দেখে ঘরের কোণে বসে কাঁদবেন। আপনার বাড়ির আকৃতিও গোল নয় তো?”

Advertisement

উল্লেখ্য, ১৯৭৮ সালে ‘গঙ্গা কি সৌগন্ধ’ ছবির শুটিং-এর সময়ে সেটে এক ব্যক্তিকে নাকি ধমক দিয়েছিলেন অমিতাভ। শোনা যায়, সেই ব্যক্তি নাকি রেখার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। ১৯৮০ সালে ঋষি কপূর ও নীতু সিংহের বিয়ের সময়ে রেখা নিজের সিঁথিতে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র পরে এসেছিলেন। তখন আবার গুঞ্জন ছড়ায়, অমিতাভের জন্যই নাকি মাথায় সিঁদুর পরেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement