Navya Naveli

অবশেষে ইনস্টায় আত্মপ্রকাশ অমিতাভের নাতনির

সিনেমায় অভিনয় না করলেও তিনি রীতিমতো ‘পাবলিক ফিগার’। আত্মপ্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর ফলোয়ারের সংখ্যা পৌঁছে গেল প্রায় ৯০ হাজারের ঘরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ১৯:৩৩
Share:

নভ্যা নভেলি—ফাইলচিত্র

তাঁর বয়সি ‘স্টার কিড’রা বহু দিন আগে থেকেই কাঁপাচ্ছেন সোশ্যাল মিডিয়া। কিন্তু, অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা এত দিন নিজের ব্যক্তিগত জীবনের অনেকটাই গোপনে রেখেছিলেন। বুধবার পর্দা তুলে ফেললেন। ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টে আত্মপ্রকাশ করলেন অমিতাভের মেয়ে শ্বেতা নন্দার একমাত্র কন্যা নভ্যা নভেলি নন্দা। আর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর ফলোয়ারের সংখ্যা পৌঁছে গেল প্রায় ৯০ হাজারের ঘরে।

Advertisement

বয়সে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের সমান নভ্যা। সিনেমায় অভিনয় না করলেও তিনি রীতিমতো ‘পাবলিক ফিগার’। রাস্তায় বের হলে পিছু নেয় ছবি শিকারিরা। মা শ্বেতা নন্দার সামাজিক পাতায় পোস্ট হতে না হতেই ভাইরাল হয় নভ্যার স্নাতক হওয়ার কিংবা নাচের আসরে যাওয়ার ছবি। ভক্তরা অনেক দিন ধরেই দাবি তুলছিলেন নভ্যার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের। অবশেষে অনুরাগীদের আবদার মেটালেন নভ্যা। আর এসেই ঝড় তুললেন।

তাঁর থেকে বয়সে ছোট সুহানা খান তো রীতিমতো নিয়ম করে নিজের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামের পাতায়। বহু দিন ধরেই। তার অনুগামীর সংখ্যা এক লক্ষ ৩০ হাজার। আর বুধবার এসেই তার কাছাকাছি পৌঁছে গেলেন নভ্যা।

Advertisement

আরও খবর : লাল-নীল বিকিনি পরা কঙ্গনা রানাউতের ছবি পোস্ট হতেই উত্তাল সোশ্যাল মিডিয়া

আরও খবর : ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ নিয়ে মামলা দায়ের আলিয়া ও সঞ্জয় লীলা ভন্সালীর বিরুদ্ধে

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement