Aneet Padda

পাকিস্তানি যুবকের সঙ্গে প্রেম অনীতের বোনের? ‘সইয়ারা’-নায়িকার পরিবারের বিরুদ্ধে পর পর বিস্ফোরক অভিযোগ

‘অপারেশন সিঁদুর’-এর সময় আমেরিকান নেটপ্রভাবী হসন পিকর ভারতকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ বলে আক্রমণ করেছিলেন। সেই হসন পিকারকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন অনীত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১২:৫৮
Share:

অনীত ও তাঁর বোনের বিরুদ্ধে বড় অভিযোগ! ছবি: সংগৃহীত।

বিপাকে ‘সইয়ারা’-খ্যাত নায়িকা অনীত পদ্দা ও তাঁর বোন রীট পদ্দা। আদিত্য ধরের ছবি ‘ধুরন্ধর’ বক্সঅফিসে ঝড় তুলেছে। সেই ছবিকে ‘প্রোপাগান্ডা’ বলে খোঁচা দিয়েছেন রীট। বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’-এরও সমালোচনা করেছেন তিনি। বিষয়টি নেটাগরিকের একাংশের চোখে পড়তেই কটাক্ষের শিকার হন রীট। এর মধ্যেই অনীতও সমালোচিত হচ্ছেন।

Advertisement

‘অপারেশন সিঁদুর’-এর সময় আমেরিকান নেটপ্রভাবী হসন পিকর ভারতকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ বলে আক্রমণ করেছিলেন। সেই হসন পিকারকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন অনীত। এই বিষয়টি নজরে আসতেই ‘সইয়ারা’র নায়িকার বিরুদ্ধে তোপ দাগেন নেটাগরিকের একাংশ। এক নেটপ্রভাবী অনীত ও তাঁর পরিবারকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। সেই নেটপ্রভাবীর দাবি, সমাজমাধ্যমে অনবরত অনীতের বাবা হিন্দুবিরোধী বার্তা দেন। অনীত ও তাঁর পরিবারের সকলের মগজ ধোলাই করা হয়েছে বলেও দাবি করেন সেই নেটপ্রভাবী।

এখানেই শেষ নয়। অনীতের বোন রীট এক পাকিস্তানি যুবকের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলেও দাবি তাঁর। ফাজ়িল আহমেদ নামে সেই পাক যুবকের সঙ্গে সম্পর্কে আছেন বলেই তিনি অনবরত হিন্দু-বিরোধী পোস্ট করেন বলে দাবি করেছেন ওই নেটপ্রভাবী। রীটের সমাজমাধ্যমে চোখ রাখলেও দেখা যায়, তাঁর প্রেমিক ভারতীয় নন। তবে তিনি কোন দেশের, তা অবশ্য স্পষ্ট নয়।

Advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘ধুরন্ধর’ ও ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’-এর সমালোচনা করে একটি পোস্ট করেছিলেন রীট। তাঁর দাবি ছিল, সরকার যে বার্তা দিতে চায় জনগণকে, সেই বার্তাই প্রচার করা এই ছবিগুলির কাজ। এর পরে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। অবশেষে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেন তিনি। শুধু ইনস্টাগ্রামই নয়। এমনকি, লিঙ্কড্‌ইন অ্যাকাউন্টও মুছে দিয়েছেন তিনি। এই বিতর্কে এখনও চুপ অনীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement