Annu kapoor

তমন্না ভাটিয়ার নাচ দেখে ‘দুধের মতো শরীর’ মন্তব্য! এ বার কি অভিনেত্রীর পা ছুঁয়ে ক্ষমা চাইবেন অন্নু কপূর?

তমন্নার সৌন্দর্যকে দুধের সঙ্গে তুলনা করে কটাক্ষের শিকার হন। এ বার তমন্নার পা ছুঁয়ে ক্ষমা চাওয়ার কথা জানালেন অন্নু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৪:২৫
Share:

তমন্নাকে নিয়ে করা মন্তব্যে পাল্টা কী যুক্তি দিলেন অন্নু কপূর। ছবি: সংগৃহীত।

তমন্না ভাটিয়ার সৌন্দর্য ও নাচের ভঙ্গিমায় মুগ্ধ দর্শক। ‘স্ত্রী২’ ছবিতে ‘আজ কি রাত’ গান হোক কিংবা ‘ব্যাড্‌স অফ বলিউড’ সিরিজ়ে ‘গফুর’ গান। গত কয়েক বছরে তমন্না যে গানে নেচেছেন, সেটাই হিট্। তমন্নার নাচের গুণগ্রাহী অন্নু কপূর। তমন্নার সৌন্দর্যকে দুধের সঙ্গে তুলনা করে কটাক্ষের শিকার হয়েছিলেন। এ বার তমন্নার পা ছুঁয়ে ক্ষমা চাওয়ার কথা জানালেন অন্নু।

Advertisement

মাসকয়েক আগে একটি পডকাস্টে বর্ষীয়ান অভিনেতা বলেন, “মাশাআল্লাহ! কী সুন্দর দুধের মতো শরীর।” তমন্না বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত। এই তকমা যে তাঁর পছন্দ নয়, তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তাই অন্নুর এই মন্তব্য সমালোচিত হয়েছে প্রবল।

গত বছর এক সাক্ষাৎকারে তমন্না জানিয়েছিলেন, গানটি এতই জনপ্রিয় যে বাচ্চাদের এই গান শোনালেই তারা নাকি চুপ করে খাবার খায় এবং তার পর ঘুমিয়ে পড়ে। এই মন্তব্য নিয়েও তমন্নাকে খোঁচা দিয়েছেন অন্নু। তাঁর কথায়, “কত বছর বয়সের বাচ্চারা এই গান শুনে ঘুমোতে যায়? ৭০ বছরের বাচ্চাও হতে পারে। আমি হলে জানতে চাইতাম, সেই বাচ্চার বয়স কত?’’ সেই নিয়েও মনক্ষুণ্ণ হন তমন্না।

Advertisement

এ বার নিজের করা মন্তব্যের নেপথ্যে যুক্তি দিয়ে অন্নু বলেন, ‘‘আসলে কী জানেন তো! এই কথাটা যদি ইংরেজিতে বলতাম, এতটা খারাপ শুনতে লাগত না। নিজের ভাষায় বলেছি বলেই খানিকটা যৌনগন্ধী মনে হচ্ছে! আমি কিন্তু কোনও খারাপ মানসিকতা নিয়ে এমন মন্তব্য করেননি। আমি প্রথমে গানটা শুনেছিলাম। তখন সুরটা ভাল লাগে। নাচটা দেখার পরেও ভাল লাগে। তখন আমি ওঁর সৌন্দর্যের প্রশংসা করেছি। তাতে যদি তমন্নার খারাপ লাগে, আমি ওঁর পা ধরে ক্ষমা চাইতেও রাজি।’’ অন্নু নাকি দেখতে চান, ৭১ বছরের বৃদ্ধ ক্ষমা চাইলে, তমন্না মাফ করেন কি না!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement