Anupam Kher

দীর্ঘ দাম্পত্যে বহু ওঠাপড়া দেখেছেন কিরণ-অনুপম, তাও স্ত্রীকে নিয়ে কোন আক্ষেপ অভিনেতার?

প্রায় ৪১ বছরের দাম্পত্যজীবন তাঁদের। আলাদা ঘরে থাকেন তাঁরা, তবে বন্ধুত্ব অটুট। এখনও স্ত্রী কিরণকে নিয়ে কোন আক্ষেপ রয়ে গিয়েছে অনুপমের?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৮:২২
Share:

(বাঁ দিকে) অনুপম খের, (ডান ডিকে) কিরণ খের। ছবি: সংগৃহীত।

আশির দশকে বলিউডে অভিনয়ের সফর শুরু অনুপম খেরের। তার পরে, ১৯৮৫ সালে কিরণ খেরের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন অনুপম। কিরণের প্রথম পক্ষের সন্তান সিকন্দরের বয়স তখন চার। অনুপমের কাছে তাঁর বাবা যেমন ছিলেন, সিকন্দরকেও সেই একই জায়গা দেন অভিনেতা। প্রায় ৪১ বছরের দাম্পত্যজীবন কিরণ ও অনুপমের। আলাদা ঘরে থাকেন তাঁরা, তবে বন্ধুত্ব অটুট। স্ত্রীকে নিয়ে কোন আক্ষেপ রয়ে গিয়েছে অনুপমের?

Advertisement

চণ্ডীগড়ে থিয়েটার করার সময় আলাপ অনুপম ও কিরণ। তখন বিবাহিত কিরণ। তবে প্রথম স্বামীর সঙ্গে দাম্পত্যজীবনে বেশ কিছু ওঠাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। অন্য দিকে প্রেমিকাকে নিয়ে কিরণের বাড়িতে যেতেন অনুপম। প্রেমিকাদের চিঠি আসত কিরণের ঠিকানায়। অনুপম জানান, সেই সময়ে বুঝতেই পারেননি যে, কিরণের সঙ্গেই বিয়ে হবে তাঁর।

অনুপমের কথায়, ‘‘আমি, কিরণ ও সিকন্দরের মাঝে কোনও দেওয়াল নেই। আমরা একটা পরিবার। আমি আমেরিকা থেকে সেই সময় মোটা টাকার প্রস্তাব পাই। সেই সময়েই কিরণের ক্যানসার ধরা পরে। আমি সব ছেড়ে কিরণের কাছে চলে আসি। কারণ, ওটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়।’’

Advertisement

দীর্ঘদিনের দাম্পত্যজীবনে বহু ওঠাপড়া দেখেছেন তাঁরা। মনোমালিন্য হয়েছে। তবে একে অপরের বিপদে ঢাল হয়ে ছিলেন অনুপম ও কিরণ। এতগুলো বছর পরে অভিনেতার একটাই আক্ষেপ, কিরণ কখনও অনুপমকে এক কাপ চা করে খাওয়াননি। অনুপমের কথায়, ‘‘কিরণ আজ পর্যন্ত কোনও দিন রান্না করে দেখেনি। আমার একটা ইচ্ছা ছিল যে, এক কাপ চা করে দিক। সেটাও পূর্ণ হয়নি।’’ যদিও অনুপম নিজে ভাল রান্না জানেন। রান্না করতে ভালবাসেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement