Anushka Sharma

খেলা দেখে নয়, বরং অন্য এক গুণ দেখে ক্রিকেটতারকা বিরাটকে বিয়ের সিদ্ধান্ত নেন অনুষ্কা!

একটা লম্বা সময় প্রেমপর্ব চলে তাঁদের। তবে খেলা দেখে নয়, বরং তাঁর অন্য এক ক্ষমতা দেখে অনুষ্কা সিদ্ধান্ত নেন যে, বিরাটকেই বিয়ে করবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ২১:৫১
Share:

(বাঁ দিকে) বিরাট কোহলি, (ডান ডিকে) অনুষ্কা শর্মা। ছবি: সংগৃহীত।

দেখতে দেখতে বিবাহিত জীবনের ৯টা বছর পার করে ফেললেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ২০১৭ সালে ইতালির তাসকানিতে বিয়ে করেন ক্রিকেটতারকা ও অভিনেত্রী। যদিও বিয়ের আগে একটা লম্বা সময় প্রেমপর্ব চলে তাঁদের। তবে খেলা দেখে নয়, বরং তাঁর অন্য এক ক্ষমতা দেখে অনুষ্কা সিদ্ধান্ত নেন যে, বিরাটকেই বিয়ে করবেন।

Advertisement

অনুষ্কা জানান, তিনি বিয়ের আগে দেখে নেন যে, বিরাট সব কিছু খেয়াল করে রাখেন। বিরাট কিছু ভুলে যান না। ছোট থেকেই নাকি ছোট ছোট জিনিস তাঁর মনে থাকে। অনুষ্কার কথায়, ‘‘আমি আসলে সব ভুলে যাই। ফোন, চাবি— কোথায় যে কী রাখছি, কিছুই মনে রাখতে পারি না। বিরাটের দেখলাম, কী ভাল স্মৃতিশক্তি। তখনই ভেবে নিয়েছিলাম যে, বিয়ে করলে ওকেই করব।’’

বিয়ের পরে অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে। মুম্বই ছেড়ে লন্ডনে সংসার পেতেছেন তারকাদম্পতি। এই মুহূর্তে ভামিকা ও অকায়, দুই সন্তানের বাবা-মা তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement