Sourav Ganguly Biopic

জীবনীছবিতে কে হবেন সৌরভের মা-বাবা? বলিউড না টলিউড, কোন অভিনেতাদের দেখা যাবে এই দুই চরিত্রে?

টি-২০ বিশ্বকাপ শেষ হবে ৮ মার্চ। খবর, সব ঠিক থাকলে ১৬ মার্চ থেকে শুরু হবে শুটিং।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৪
Share:

(বাঁ দিকে)সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য (ডান দিকে)। —ফাইল চিত্র।

রবিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ভারত। তার আগের রাতে ফাঁস সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবির আরও দুই অভিনেতার নাম। খবর, সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যেতে পারে অপরাজিতা আঢ্যকে। বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় সম্ভবত বোমান ইরানি।

Advertisement

অপরাজিতাই কি সৌরভের পর্দার মা? আনন্দবাজার ডট কম প্রশ্ন করেছিল তাঁকে। অভিনেত্রীর কথায়, "আমার সঙ্গে ওঁরা যোগাযোগ করেছিলেন। প্রাথমিক কথা হয়েছে। এখনও কথা পাকা হয়নি।" অনেক অল্পবয়স থেকেই তিনি নিরূপা দেবীকে চেনেন, জানিয়েছেন সে কথা। অপরাজিতা বলেছেন, "অনেক ছোট বয়সে বিয়ে। বেহালায় আমরা ওঁদের পড়শি। স্থানীয় মন্দিরে ওঁকে অনেক বার দেখেছি। ওঁর কপালের উপরে এসে পড়া ঢেউ খেলানো চুল আর বড় টিপ আমার খুব পছন্দের।" কথাপ্রসঙ্গে তিনি এ-ও জানান, অভিনেত্রীর ঠাকুরমার নাম নিরুপমা। নামের এই মিলটাও ওঁকে খুব টানত। তা ছাড়া, অপরাজিতা নিজেও বড় টিপ পরতে পছন্দ করেন। ওঁরও এক ঢাল চুল।

টি-২০ বিশ্বকাপ ম্যাচ শেষ হবে ৮ মার্চ। খবর, সব ঠিক থাকলে ১৬ মার্চ থেকে শুরু হবে শুটিং। সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাস অবশ্য এখনই এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। তিনি জানিয়েছে, আগামী কাল গুরুত্বপূর্ণ ম্যাচ।। সে সব মিটলে তার পর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

Advertisement

দিন দুই আগে আনন্দবাজার ডট কম জানিয়েছিল, মার্চ মাসের শুরুতেই কলকাতায় চলে আসবেন ছবির নায়ক রাজকুমার রাও। ক্যামেরার মুখোমুখি হওয়ার আগে তিনি খুঁটিয়ে দেখবেন বাংলার 'মহারাজ'কে। তাঁর সঙ্গেই কলকাতায় আসবেন ছবির পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে আর তাঁর টিম। প্রযোজক লাভ রঞ্জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement