Asish Kapoor Updates

মাথায় ধর্ষণের অভিযোগ, ফের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে আশিস কপূর, অভিনেতার ভবিষ্যৎ কী?

অভিযোগ, ২৪ বছরের এক মহিলাকে ধর্ষণ করেন অভিনেতা। পুরো ঘটনা ভিডিয়োবন্দি করেন, যা দেখিয়ে পরে তাঁকে ‘ব্ল্যাকমেল’ করার চেষ্টাও নাকি করেন।

Advertisement
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৪
Share:

শাস্তি বাড়বে আশিস কপূরের? ছবি: সংগৃহীত।

বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আশিস কপূর? খবর, তাঁর বিরুদ্ধে ২৪ বছরের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ। আক্রান্তের লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের হয়। শনিবার অভিযুক্তকে দিল্লির একটি আদালতে পেশ করা হয়। আদালত আশিসকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

Advertisement

অভিযোগকারিণীর দাবি অনুযায়ী, অভিনেতার বাড়ির কাছাকাছি একটি পার্টিতে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেই তাঁর ঠান্ডা পানীয়ে নাকি মাদক মিশিয়ে দেওয়া হয়। ওই মহিলা বেহুঁশ হয়ে পড়লে তাঁকে নাকি বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করেন আশিস। মহিলার শরীরে আঘাত করেন। এখানেই শেষ নয়। আশিস পুরো ঘটনা ভিডিয়োবন্দি করেন পরে ওই মহিলাকে ‘ব্ল্যাকমেল’ করবেন বলে। ১১ অগস্ট স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন আক্রান্ত মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ২ সেপ্টেম্বর পুণে থেকে গ্রেফতার করে আশিসকে।

জিজ্ঞাসাবাদ ও নানা পরীক্ষার জন্য আশিসকে চার দিনের হেফাজতে নিতে চেয়ে স্থানীয় আদালতে আবেদন জানায় দিল্লি পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করে। বাজেয়াপ্ত করা হয় অভিযুক্ত অভিনেতার ফোন। শনিবার কপূরকে ফের দিল্লির তিস হাজারি আদালতে লিঙ্ক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পায়েল সিংহলের সামনে হাজির করানো হয়েছিল। তিনিই আশিসকে আরও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement