Avneet Kaur

সৌন্দর্য বাড়াতে নাকে-ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন অবনীত? জল্পনা ছড়াতে কী বললেন অভিনেত্রী?

সম্প্রতি, প্রশ্নের মুখে অভিনেত্রী অবনীত কৌর। তাঁর চেহারার গড়ন নিয়ে এমনিতেই প্রশ্নের শেষ নেই। সম্প্রতি, এই বিষয় নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৬:৫৯
Share:

‘কসমেটিক সার্জারি’ প্রসঙ্গে কী বললেন অবনীত কৌর? ছবি: সংগৃহীত।

বিদেশি সিনেমার নায়িকা থেকে বলিউডের অভিনেতা— ‘কসমেটিক সার্জারি’ আর কারও কাছেই অচেনা নয়। যদিও কোনও অভিনেতা প্রকাশ্যে সে কথা স্বীকার করেন না। সম্প্রতি, প্রশ্নের মুখে অভিনেত্রী অবনীত কৌর। তাঁর চেহারার গড়ন নিয়ে এমনিতেই প্রশ্নের শেষ নেই। সম্প্রতি, এই বিষয় নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

অবনীত বলেন, “বড় হওয়ার সঙ্গে সঙ্গে চেহারার পরিবর্তন হওয়া স্বাভাবিক।” সঙ্গে অস্ত্রোপচার করার আলোচনা নস্যাৎ করলেন অভিনেত্রী। তিনি যোগ করেন, “নিশ্চিত, সময়ের সঙ্গে প্রত্যেকেরই চেহারার গড়নে পরিবর্তন হয়েছে। তাই এই বিষয় নিয়ে প্রশ্ন করার কিছু আছে বলে মনে হয় না।” অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিনি কখনও তাঁর ঠোঁট বা নাকে কোনও অস্ত্রোপচার করাননি। জন্ম থেকে যেটা যেমন ছিল, ঠিক তেমনই আছে।

অভিনেত্রীর ছবি দেখে দর্শকের যদিও বক্তব্য, শিশুশিল্পী হিসাবে তাঁকে যেমন দেখতে লাগত, এখন তিনি একেবারে বদলে গিয়েছেন। কেউ কেউ আবার নিশ্চিত, নায়িকা ঠোঁটে ছুরিকাঁচি চালিয়েছেন। অবনীত বলেন, “আমি কোনও সার্জারি করাইনি। আমার নাক, চোখ—সবই আগের মতোই আছে। যা আছে সবই প্রাকৃতিক, মায়ের কাছ থেকে পাওয়া।” বরং অনুরাগীদের মন্তব্যে বিরক্ত অবনীত কড়া ভাষায় জানিয়েছেন, এই ধরনের প্রচার বন্ধ হওয়া উচিত। তাঁর সৌন্দর্য কৃত্রিম নয়, দাবি অবনীতের। এই ধরনের ভুল তথ্য প্রচার করলে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement