Avika Gor

‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি, এ বার মুম্বই ছেড়ে ব্যাংককে গিয়ে কোন পেশা বেছে নিলেন অবিকা?

বিয়ের পর থেকেই অবিকার একধিক বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও শোনা গিয়েছে। যদিও প্রতিবারই সেই জল্পনায় জল ঢেলেছেন দম্পতি। এ বার মুম্বই ছেড়ে পাকাপাকি ভাবে ব্যাংককে চলে গেলেন অবিকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৬:৪০
Share:

অবিকা গোর। ছবি: সংগৃহীত।

মিলিন্দ চন্দওয়ানীর সঙ্গে টিভির অনুষ্ঠান ‘পতি, পত্নী অউর পাঙ্গা’তে বিয়ে সারেন অভিনেত্রী অবিকা গোর। সমাজমাধ্যমে স্বামীর সঙ্গে নানা ধরনের ভিডিয়ো ভাগ করে নেন অবিকা। তাঁদের বিয়ের পর থেকেই অবিকার একধিক বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও শোনা গিয়েছে। যদিও প্রতিবারই সেই জল্পনায় জল ঢেলেছেন দম্পতি। এ বার মুম্বই ছেড়ে পাকাপাকি ভাবে ব্যাংককে চলে গেলেন অবিকা।

Advertisement

রঙিন ঘাঘরা, কুন্দনের গয়না, জোড়া ভ্রু, হাতে ভর্তি চুড়ি— ঠিক এ ভাবেই তাঁকে দর্শক চিনতেন। ‘বালিকা বধূ’ ধারাবাহিকের ছোট্ট আনন্দী এখন ঘোরতর সংসারী! অভিনেত্রী অবিকার জীবন নিয়ে দর্শকমনে কৌতূহলের শেষ নেই। হিন্দি টেলিভিশনের চর্চিত মুখ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। তাঁকে স্বামী মিলিন্দের সঙ্গে একাধিক রিয়্যালিটি অনুষ্ঠানেও দেখা গিয়েছে। যদিও নিজের সাজানো বাগান ছেড়ে এখন ভিন্‌দেশে যাচ্ছেন তিনি স্বামীর কাছে।

অবিকা বলেন, ‘‘মিলিন্দ এবং আমি বুঝতে পেরেছি যে, ওই দেশে ওঁর কাজের ভালো সুযোগ রয়েছে। আর সত্যি বলতে, আমার কাছেও এটা বেশ রোমাঞ্চকর মনে হয়েছে। সেখানে গেলে আমার সবসময় মনে হবে যে, আমি ছুটিতে আছি। তাই খুব একটা সমস্যা হবে না। আমরা যখন সাত বছর ধরে প্রেম করেছিলাম, তখনও একে অপরকে এগিয়ে নিয়ে যাব, সাহায্য করব, সেই নীতিতেই বিশ্বাসী ছিলাম।’’

Advertisement

নিজের এই সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে গিয়ে অবিকা জানান, মুম্বইতে থাকার সময়েও তিনি হায়দরাবাদ, রাজামুন্দ্রি বা বিশাখাপত্তনমে শুটিং করতেন। তিনি বুঝতে পারেন যে, তাঁর মূল ঠিকানা মুম্বইতে না-ও থাকতে পারে। যদিও অবিকা স্পষ্ট করে দেন যে, ভারতে তাঁর পেশাগত দায়বদ্ধতা অপরিবর্তিত রয়েছে। আসলে অবিকা জানিয়েছেন, তিনি যেখানেই থাকুন না কেন, তাঁর পেশা পরিবর্তন করবেন না। পৃথিবীর যে কোনও প্রান্তে থেকেই মুম্বই ইন্ডাস্ট্রিতে কাজ করতে তিনি প্রস্তুতি, অতীতেও তা-ই করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement