Aamir Khan Marriage

‘আমাকে একা ছেড়ে দিন’! কেন ছবিশিকারিদের এমন অনুরোধ করেন আমির খানের স্ত্রী গৌরী স্প্র্যাট?

আমিরের সঙ্গে সম্পর্কে সিলমোহর পড়তেই নানা জায়গায় গৌরীকে ক্যামেরাবন্দি করতে থাকেন পাপারাৎজ়িরা। তাতেই এক দিন আচমকা চটে যান গৌরী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৯:৫০
Share:

গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খান। ছবি: সংগৃহীত।

পরিবার, বন্ধুবান্ধব ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। অভিনেতার বান্দ্রার বাড়ির বাইরে ভিড় জমেছিল ছবিশিকারিদের। বিয়ে সেরে বেরিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন আমির। মিষ্টি বিতরণ করেন, শুভেচ্ছা পেয়ে করজোড়ে ধন্যবাদ জানান। ছবি ছড়ালেও বিয়ের পরে এখনও জনসমক্ষে দেখা যায়নি গৌরীকে। এরই মাঝে ছড়াল তাঁর এক পুরনো ভিডিয়ো। মাসকয়েক আগে ছবিশিকারিদের সামনে দেখে বেশ অস্তস্তিতে পড়েছিলেন তিনি।

Advertisement

আমিরের সঙ্গে সম্পর্কে সিলমোহর পড়তেই নানা জায়গায় গৌরীকে ক্যামেরাবন্দি করতে থাকেন পাপারাৎজ়িরা। তাতেই এক দিন আচমকা চটে যান গৌরী। মাসকয়েক আগে বান্দ্রায় গাড়ি থেকে নামতেই তাঁর পিছু নেন ছবিশিকারিরা। সঙ্গে সঙ্গে গৌরীকে বলতে শোনা যায়, “আমাকে অনুসরণ কেন করছেন? আমাকে একা ছেড়ে দিন।” ওই মুহূর্তের ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। নেটাগরিকদের একাংশ সঙ্গ দেন গৌরীর। তাঁদের মতে, প্রচারের এই আলোর সঙ্গে মানিয়ে নিতে তাঁর সময় লাগবে।

আমিরের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে নিজের ব্যক্তিগত জীবন চিরকাল গোপনই রাখতে সক্ষম হয়েছিলেন তিনি। এমনকি, আমিরের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসার পরেও জনসমক্ষে যখন-তখন ছবি তোলা তিনি এড়িয়েই চলেন। তবে ‘সিতারে জ়মিন পর’ ছবির বিশেষ প্রদর্শনে আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। ছবিশিকারিদের জন্য পোজ়ও দেন। সেই ধারা বজায় রেখেই তাঁদের বিয়ের আয়োজনও হয়েছিল ছিমছামই। স্বাক্ষর করে আইনি বিয়ে, বন্ধুবান্ধবের উপস্থিতিতে নাচ-গান-আনন্দেই নতুন জীবন শুরু করলেন নবদম্পতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement