Salman Khan

বিশ্নোইয়ের নিশানায় সলমনের ভগিনীপতি, আয়ুষকে পাঠানো হুমকি-মেলের তদন্তে এ বার নয়া তথ্য

নিত্যদিন লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে হুমকি। অভিনেতার বোন অর্পিতা খানের বর আয়ুষ শর্মাও পেয়েছেন হুমকি। সেই তদন্তে উঠে এল নয়া তথ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৩
Share:

সলমনের বাড়িতে বিপদ নিশানায় অর্পিতার স্বামী আয়ুষ শর্মা। ছবি: সংগৃহীত।

সলমন খানের পরিবারে বিপদ যেন কাটতেই চাইছে না। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি সলমনের বাবা সেলিম খান। তার মধ্যেই তাড়া করছে মৃত্যুভয়, নিত্যদিন লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে হুমকি। অভিনেতার বোন অর্পিতা খানের বর আয়ুষ শর্মাও পেয়েছেন হুমকি। সেই তদন্তে উঠে এল নয়া তথ্য।

Advertisement

দিনকয়েক আগেই হুমকি-মেল পেয়েছেন আয়ুষ। শোনা যাচ্ছে, এই মেল পাঠানো হয়েছে প্রোটন মেল থেকে যেটি ‘এনক্রিপটেড’ অর্থাৎ যে কোনও সাধারণ মানুষ এই সাংকেতিক ভাষা উদ্ধার করতে পারবেন না। সেই হুমকি নাকি লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকেই পাঠানো হয়েছে বলেও দাবি করা হয়েছিল। কয়েক কোটি টাকাও চাওয়া হয় তাঁর কাছে। এই মুহূর্তে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা ঘটনার তদন্ত করছে। ইতিমধ্যেই আয়ুষের আপ্তসহায়কের বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্তে এ-ও উঠে এসেছে যে ওই মেলটি পাঠানো হয়েছে সুইডেন থেকে। সেখানকার তদন্তকারী সংস্থার সঙ্গে মুম্বই পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছে বলে খবর।

গত কয়েক বছরে বলিউডের বেশ কিছু তারকা পর পর হুমকি পেয়ে এসেছেন। তাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে চিঠি লিখেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়। চিঠিতে লেখা হয়, “গত কয়েক দিন ধরে বলিউডের বেশ কিছু তারকা হুমকি পাচ্ছেন। তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু অভিনেতাদের মধ্যে নয়, আশপাশেও আশঙ্কা ছড়াচ্ছে। খুবই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিনেতারা যে লোকালয়ে থাকেন, সেখানেও ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে।” তবে এই বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি আয়ুষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement