Priya Sachdev

প্রথম বিয়ে ভাঙে পাঁচ বছরেই! ছোট থেকেই উচ্চাকাঙ্ক্ষী, ব্যবসায় মন, সঞ্জয় কপূরের স্ত্রী প্রিয়া আসলে কেমন?

শিল্পপতি সঞ্জয় কপূরের ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে চলছে তরজা। সেই তরজায় বার বার উঠে আসছে তাঁর তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেবের নাম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫২
Share:

সঞ্জয়ের স্ত্রী প্রিয়া আসলে কেমন? ছবি: সংগৃহীত।

গত বছর ১২ জুন আকস্মিক মৃত্যু হয় অভিনেত্রী করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের। শিল্পপতির ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে চলছে তরজা। সেই তরজায় বার বার উঠে আসছে সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেবের নাম। তাঁর ৫০ বছরের জন্মদিন ২১ ফেব্রুয়ারি। কিন্তু, সঞ্জয়ের স্ত্রী হওয়া ছাড়াও তাঁর আরও পরিচয় রয়েছে।

Advertisement

লন্ডন স্কুল অফ ইকোনমিক্‌স থেকে পড়াশোনা করেছেন প্রিয়া। শৈশব থেকেই পড়াশোনায় মনোযোগী। শোনা যায় খুবই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। প্রিয়ার বাবা পেশায় ছিলেন গাড়ির ব্যবসায়ী। নিজমহলে তিনি নাকি খুবই জনপ্রিয় ছিলেন। সেই সূত্রে ব্যবসা নিয়েও ছোট থেকেই স্পষ্ট ধারণা ছিল প্রিয়ার। রুপোলি জগতের সঙ্গেও যোগ ছিল প্রিয়ার বাবার। তাই এই দুনিয়াতেও মন ছিল প্রিয়ার।

লন্ডন থেকে পড়াশোনা করার পরে ফ্যাশন-দুনিয়ায় মন দিয়েছিলেন প্রিয়া। মডেলিং করতেন, র‌্যাম্পে হাঁটতেন। বেশ কিছু নামী সংস্থার বিজ্ঞাপনেও যোগ দিয়েছিলেন তিনি। একসময় সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী করিশ্মার সঙ্গেও একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাঁকে। তখনও অবশ্য সঞ্জয়ের সঙ্গে প্রিয়ার পরিচয় হয়নি।

Advertisement

মডেলিং-এর পরে অভিনয়েও চেষ্টা করেছিলেন তিনি। ‘নীল অ্যান্ড নিক্কি’ ছবিতে একটি ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়া। তবে অভিনয় নিয়ে এগোতে পারেননি বিশেষ। তার পরেই উদ্যোগপতি হওয়ায় মন দেন। ফ্যাশন সংক্রান্ত পণ্যের সংস্থা শুরু করেন।

ব্যক্তিগত জীবনেও থেকেছে নানা ওঠাপড়া। সঞ্জয়ের আগে ২০০৬ সালে আমেরিকার হোটেলিয়ার তথা অভিনেতা বিক্রম চটওয়ালকে বিয়ে করেছিলেন প্রিয়া। তবে তাঁদের বিচ্ছেদ হয় ২০১১ সালে। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে।

এর পরে সঞ্জয়ের সঙ্গে আলাপ প্রিয়ার। ২০১৭ সালে তাঁদের বিয়ে হয়। দু’জনের বোঝাপড়া নাকি খুব ভাল ছিল। প্রকাশ্যে স্বামী সঞ্জয়ের প্রতি ভালবাসা উজাড় করে দিতেন তিনি। সমাজমাধ্যমেও ভাগ করে নিতেন সুখী দাম্পত্যের ছবি। সঞ্জয়ের সঙ্গে তাঁর এক পুত্রসন্তান রয়েছে। শিল্পপতির মৃত্যুর পরে অভিযোগ, প্রিয়া নাকি তাঁর ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টায় আছেন। এই নিয়ে আইনি লড়াই চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement