Sonam Kapoor

স্যালাইন চলছে, হাসপাতালের বিছানায় শুয়ে সোনম কপূর, সদ্যোজাতের সঙ্গে নায়িকার প্রথম ছবি প্রকাশ্যে

সাধারণত, সন্তানজন্মের পর ক্যামেরা থেকে কিছু দিন দূরেই থাকতে চান তারকারা। ছেলে হওয়ার অনেক দিন পরে যেমন দেখা গিয়েছিল অভিনেত্রী ক্যাটরিনা কইফকে। তবে সোনমের ক্ষেত্রে হল উলটপূরাণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৩:৪৫
Share:

সদ্যোজাতকে কোলে নিয়ে মা সোনমের নতুন ছবি প্রকাশ্যে। ছবি: সংগৃহীত।

হাতে সুচ ভর্তি। স্যালাইন চলছে। হাসপাতালের বিছানায় শুয়ে অভিনেত্রী সোনম কপূর। আর তাঁকে জড়িয়ে রয়েছে একরত্তি। ছেলে হওয়ার পরে প্রথম বার দেখা গেল সোনমকে। পরমশান্তিতে ছোট ছেলেকে জড়িয়ে শুয়ে রয়েছেন অভিনেত্রী। একরত্তির সঙ্গে সোনমের ছবি দেখে উত্তেজিত তাঁর অনুরাগীরা।

Advertisement

সাধারণত, সন্তানজন্মের পরে ক্যামেরা থেকে কিছু দিন দূরেই থাকতে চান অভিনেত্রীরা। ছেলে হওয়ার অনেক দিন পরে যেমন দেখা গিয়েছিল অভিনেত্রী ক্যাটরিনা কইফকে। তার পরে আলিয়াও মেয়ে হওয়ার পরে কিছু দিন ক্যামেরা থেকে দূরেই ছিলেন। বড় ছেলে বায়ু হওয়ার পরে সোনমকেও সে ভাবে দেখা যায়নি। তবে দ্বিতীয় সন্তান হওয়ার পরে আর সে ভাবে রাখঢাক করলেন না নায়িকা। বরং আবার মা হওয়ার মুহূর্তটা যে পরতে পরতে উপভোগ করছেন, সেই অনুভূতিই ভাগ করে নিলেন তিনি।

হাসপাতালের বিছানায় সদ্যোজাতকে কোলে নিয়ে সোনম। ছবি: ইনস্টাগ্রাম।

মা-ছেলের মুহূর্তই ফ্রেমবন্দি করলেন স্বামী আনন্দ অহুজা। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন সঠিক পরিষেবা দেওয়ার জন্য। সোনম-আনন্দের বড় পুত্র বায়ুর বিভিন্ন মুহূর্ত ক্যামেরায় ফ্রেমবন্দি হলেও তার মুখ এখনও দেখা যায়নি প্রকাশ্যে।

Advertisement

দ্বিতীয় সন্তান জন্মের পরে নায়িকা। ছবি: ইনস্টাগ্রাম।

সদ্যোজাতের ক্ষেত্রেও কি একই পন্থা অবলম্বন করবেন তাঁরা? কারণ, নতুন সদস্য আসার পরে দাদু অনিল কপূর থেকে মাসি রিয়া কপূর— দু’জনেই সদ্যোজাত ঝলক এনেছেন প্রকাশ্যে। কিন্তু এ ক্ষেত্রেও মুখ দেখা যায়নি তার। উল্লেখ্য, ২৯ মার্চ রাতে সুখবর নিজেই ভাগ করে নিয়েছিলেন সোনম এবং আনন্দ। নিজেদের সমাজমাধ্যমের পাতায় আনন্দ লেখেন, “উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্রসন্তান হয়েছে। ভাইকে পেয়ে বায়ুও খুব খুশি। সে এখন বড় দাদা। সোনম এবং সন্তান দু’জনেই সুস্থ আছে।” আপাতত দুই সন্তানকে ভাল করে বড় করে তোলাই নায়িকার মূল লক্ষ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement