Sonam Kapoor

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন সোনম! সদ্যোজাতের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন মাসি রিয়া কপূর

রবিবার দ্বিতীয় পুত্র এল সোনম ও আনন্দের কোলে। সেই একরত্তির প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন সোনমের বোন রিয়া কপূর। মাসির কোলে ধরা দিল সদ্যোজাত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৫:৪৪
Share:

সোনম ও আনন্দের কোলে এসেছে দ্বিতীয় সন্তান। ছবি: সংগৃহীত।

দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন সোনম কপূর ও আনন্দ অহুজা। ২০২২ সালে প্রথম বার মা হয়েছিলেন অভিনেত্রী। পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন তাঁরা। রবিবার দ্বিতীয় পুত্র এল তাঁদের কোলে। সেই একরত্তির প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন সোনমের বোন রিয়া কপূর। মাসির কোলে ধরা দিল সদ্যোজাত।

Advertisement

রিয়া তাঁর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, আকাশি রঙের তোয়ালেতে মোড়া এক ছোট্ট শিশুকে কোলে নিয়ে বসে আছেন রিয়া। সদ্যোজাতের চোখের দিকে তাকিয়ে আছেন পোশাকশিল্পী রিয়া। সেই ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। তবে একরত্তির মুখ ছবিতে স্পষ্ট নয়। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এর সঙ্গেই সোনম ও আনন্দের সন্তান হওয়ার বার্তা আরও এক বার পোস্ট করেছেন রিয়া। ক্যাপশনে শিশুর উদ্দেশে রিয়া কপূর লিখেছেন, “তোমার শুধু ভালবাসার দরকার।” সোনমকে ‘সুপার হিউম্যান মম’ বলেও ডেকেছেন রিয়া।

রিয়ার কোলে খুদে।

২৯ মার্চ রাতে সুখবর নিজেই ভাগ করে নিয়েছিলেন সোনম এবং আনন্দ। নিজেদের সমাজমাধ্যমের পাতায় তাঁরা লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি পুত্রসন্তান হয়েছে। ভাইকে পেয়ে বায়ুও খুব খুশি। সে এখন বড় দাদা। সোনম এবং সন্তান দু’জনেই সুস্থ আছে।”

Advertisement

বেশ কয়েক মাস ধরেই সন্তানের জন্য মুম্বইয়ে কেনাকাটা শুরু করে দিয়েছিলেন অভিনেত্রী। শিল্পপতি আনন্দকে বিয়ে করার পর থেকেই লন্ডনে সংসার পাতেন অভিনেত্রী। যদিও প্রথম সন্তানের জন্মের পরে বেশির ভাগ সময় হয় তিনি মুম্বইয়ে থাকেন, নয়তো দিল্লিতে শ্বশুরবাড়িতে থাকেন। দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার পরে মুম্বইয়ে ছিলেন সোনম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement