Salman Khan

প্রকাশ্যে মধ্যমায় আংটি পরলেন সলমন! কুনজর থেকে বাঁচতে, না কি এর নেপথ্যে অন্য কারণ?

একটি ভিডিয়োয় দেখা যায়, সলমন দাঁড়িয়ে রয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীদের মাঝে। হঠাৎই তিনি পকেট থেকে একটি আংটি বার করে নিজের মধ্যমায় পরেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১২:৫৩
Share:

কেন মধ্যমায় আংটি পরলেন সলমন? ছবি: সংগৃহীত।

কুনজর থেকে বাঁচার চেষ্টা করছেন সলমন খান? কিন্তু, কার কুদৃষ্টি থেকে বাঁচতে চাইছেন তিনি? সম্প্রতি একটি ভিডিয়ো ঘিরে এমন প্রশ্নই উঠছে।

Advertisement

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন। সেই অনুষ্ঠান থেকে পর পর বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়ে। একটি ভিডিয়োয় দেখা যায়, সলমন দাঁড়িয়ে রয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীদের মাঝে। হঠাৎই তিনি পকেট থেকে একটি আংটি বার করে নিজের মধ্যমায় পরেন। নীল রঙের পাথর বসানো সেই আংটি পরেই সেটি ভিতর দিকে ঘুরিয়ে নেন ভাইজান, যাতে বাইরে থেকে পাথরটি দেখা না যায়।

মনে করা হয়, কুনজর ও নেতিবাচক শক্তি থেকে বাঁচতে এই আংটি পরা হয়। সলমনের হাতে এই দিন ছিল নীল রঙের সেই ব্রেসলেট, যেটি তিনি সারা ক্ষণ পরে থাকেন। এ বার থেকে কি সেই ব্রেসলেটের সঙ্গে আংটিও পরবেন তিনি? কিন্তু, কার কুনজর থেকে বাঁচার চেষ্টা করছেন সলমন? এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই কটাক্ষেরও শিকার হচ্ছেন অভিনেতা।

Advertisement

এক নেটাগরিক দাবি করেছেন, “মধ্যমার মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে অশালীন ভঙ্গি প্রকাশ করা হয়। সেই মধ্যমায় আংটি পরে কুনজর দূর করতে চাইছেন আমাদের তারকা? এই দিনও দেখতে হল।” আর এক নেটাগরিক আবার রসিকতা করে বলেছেন, “এই কাণ্ড একমাত্র ভাইজানের দ্বারাই সম্ভব। এক দিকে কুনজর দূর করছেন, আর এক দিকে নেতিবাচক শক্তির দিকে তিনি মধ্যমা দেখাতে চাইছেন।”

অনেকে আবার মনে করছেন, সলমন তাঁর আসন্ন ছবি ‘মাতৃভূমি’র জন্য এই আংটি ধারণ করেছেন। কেউ কেউ আবার এই দাবিও করেছেন, তিনি লরেন্স বিশ্নোইয়ের থেকে বাঁচতে এই আংটি পরেছেন। তবে এ সবই জল্পনা। ভাইজান নিজে এখনও এ বিষয়ে মুখ খোলেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement