Isha-Bharat

বিচ্ছেদের দু’বছর পরে প্রাক্তন স্বামীর সঙ্গে বিশেষ আড্ডায় ঈশা দেওল, ছড়িয়ে পড়ল যুগলের ছবি

একসঙ্গে রবিবারের বিকাল কাটানোর মুহূর্তই ভাগ করে নিয়েছেন ঈশা এবং ভরতের এক বন্ধু। সবাই মিলে সুন্দর আড্ডা দিয়েছেন। একসঙ্গে খাওয়াদাওয়া আর সঙ্গে জমাটি গল্প হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৩:৩৬
Share:

আবার একসঙ্গে ঈশা এবং ভরত! ছবি: সংগৃহীত।

বিবাহবিচ্ছেদ হলেও তাঁরা বন্ধু। সংসার ভাঙলেও বলিউডের অনেক যুগল নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের আখ্যা দিতেই পছন্দ করেন। ২০২৪ সালে আইনি বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী ঈশা দেওল এবং ভরত তখতানীর। কিন্তু এখনও তাঁরা সুসম্পর্ক বজায় রেখেছেন। সেই ঝলকই পাওয়া গেল সমাজমাধ্যমে।

Advertisement

বন্ধুদের সঙ্গে আড্ডায় ঈশা এবং ভরত। ছবি: ইনস্টাগ্রাম।

একসঙ্গে রবিবারের বিকাল কাটানোর মুহূর্তই ভাগ করে নিয়েছেন ঈশা এবং ভরতের এক বন্ধু। সবাই মিলে সুন্দর আড্ডা দিয়েছেন। একসঙ্গে খাওয়াদাওয়া, সেই সঙ্গে জমাটি গল্প হয়েছে। ঈশার এক বন্ধু ছবি ভাগ করে নিয়ে লেখেন, “মজার বিকালে দুর্দান্ত গসিপ। ধন্যবাদ ঈশা।” বিচ্ছেদের পরেও ছবিতে দেখা গিয়েছে, প্রাক্তন স্বামীর কাঁধে হাত দিয়ে ক্যামেরার সামনে পোজ় দিয়েছেন অভিনেত্রী ঈশা। সঙ্গে ছিলেন বন্ধু জ্যাকি ভগনানী।

প্রসঙ্গত, ২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঈশা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন ঈশা। তার দু’বছর পরে দ্বিতীয় সন্তান মীরার জন্ম। সাজানো-গোছানো সংসার ছিল। কিন্তু, চিড় ধরে সেই সুখের সংসারে। শোনা যায়, ঈশার স্বামী ভরত নাকি পরকীয়ায় জড়িয়ে পড়েন। বেঙ্গালুরুতে নাকি প্রেমিকার সঙ্গে একত্রবাসে থাকতেন তিনি। সেই কারণেই চরম সিদ্ধান্ত নেন ঈশা। যদিও বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়ে তাঁরা জানিয়েছিলেন যে, যৌথ সম্মতিতে শান্তিপূর্ণ ভাবে আলাদা হয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement