IPL 2026

রাজস্থানের বিরুদ্ধে শূন্য রানে আউট, আইপিএলে লজ্জার নজির রোহিতের

আইপিএলের লিগ পর্বে রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন রোহিত শর্মা। এই ব্যর্থতায় লজ্জার নজির গড়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৩:৪৮
Share:

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাপূরণ করতে পারেনি। রবিবার লিগের শেষ ম্যাচেও রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়েছে মুম্বই। এই ম্যাচেই একটি লজ্জার নজির গড়েছেন রোহিত শর্মা।

Advertisement

রাজস্থানের বিরুদ্ধে ৪ বল খেলেও রান করতে পারেননি রোহিত। আউট হয়েছেন শূন্য রানে। এই নিয়ে আইপিএলে ১৯ বার শূন্য রানে আউট হলেন রোহিত। ছুঁয়ে ফেললেন গ্লেন ম্যাক্সওয়েলের লজ্জার নজিরও। আইপিএলের ইতিহাসে আর কোনও ক্রিকেটার এত বার শূন্য রানে আউট হননি। সবচেয়ে বেশি বার শূন্য করার তালিকায় ম্যাক্সওয়েলের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে থাকলেন মুম্বই ও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

এই তালিকায় তৃতীয় স্থানে যুগ্ম ভাবে রয়েছেন দীনেশ কার্তিক এবং সুনীল নারাইন। তাঁরা ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন আইপিএলে। যুগ্ম ভাবে পঞ্চম স্থানে রয়েছেন পীযূষ চাওলা এবং রশিদ খান। তাঁরা ১৬ বার করে শূন্য রানে আউট হয়েছেন।

Advertisement

এ বারের আইপিএলে ন’টি ম্যাচ খেলে ৩৫.৩৮ গড়ে ২৮৩ রান করেছেন রোহিত। দু’টি অর্ধশতরান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৫৭.২২। চোটের জন্য পাঁচটি ম্যাচ খেলতে পারেননি। চোট সারিয়ে ফেরার পর মুম্বইয়ের হয়ে শুধু ইমপ্যাক্ট সাব হিসাবে নেমে ব্যাট করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement