Research Associate Jobs 2026

কেন্দ্রীয় সরকারি সংস্থার কলকাতা শাখায় কর্মখালি, কোন পদে হতে পারে নিয়োগ?

নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্ত ব্যক্তিদের কাজ করতে হবে। প্রতি মাসে ৫৮ হাজার টাকা থেকে ৬১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৪:০৩
Share:

ছবি: সংগৃহীত।

কেন্দ্রের পরমাণু শক্তি বিষয়ক দফতরে গবেষণামূলক কাজের সুযোগ। নিযুক্ত ব্যক্তিদের চুক্তির ভিত্তিতে ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারে কাজ করতে হবে। রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে তাঁদের নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

পদার্থবিদ্যায় পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের ওই পদে কাজের জন্য বেছে নেওয়া হবে। তবে, ফিজ়িক্যাল সায়েন্সেস শাখার অন্য কোনও বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ‘অগমেন্টেশন অফ আরআইবি ফেসিলিটি’ প্রকল্পে কাজ করতে হবে।

মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। কাজের জন্য ৫৮ হাজার টাকা থেকে ৬১ হাজার টাকা প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। মেধা এবং অভিজ্ঞতার নিরিখে প্রার্থীদের ইন্টারভিউ পর্বের জন্য বেছে নেওয়া হবে।

Advertisement

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৯ জুন। ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। কাজ শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement