UGC NET 2026

নেট-এর আবেদনপত্র ভুল রয়ে গিয়েছে! চিন্তা নেই, সংশোধনের সুযোগ দিচ্ছে ইউজিসি

ইউজিসি-র তরফে জুন পর্বের পরীক্ষায় যুক্ত হয়েছে নতুন একটি বিষয়। আগ্রহীরা এখন রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স বিষয়েও নেট দিতে পারবেন। এই বিষয়টি যুক্ত হওয়ার পর মোট ৮৬টি বিষয়ে পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৪:৪৫
Share:

প্রতীকী ছবি।

২৪ এপ্রিল শেষ হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট-এর (নেট) আবেদন প্রক্রিয়া। তবে, যদি আবেদন করার সময় কোনও ভুল হয়ে গিয়ে থাকে, তা হলেও চিন্তা নেই! সুযোগ রয়েছে সংশোধনের। ইউজিসি-র (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) তরফে জানানো হয়েছে আবেদনের ভুল থাকলে তা সংশোধন করা যাবে।

Advertisement

২৬ মে থেকে ২৮ মে রাত ১১টা ৫০-এর মধ্যে ভুলের সংশোধন করতে পারবেন আবেদনকারীরা। তবে, ২৮ মে-র পর আর সংশোধনের সুযোগ পাওয়া যাবে না বলেও জানিয়েছে ইউজিসি।

কী ভাবে সংশোধন করবেন?

Advertisement

পরীক্ষার্থীরা ugcnet.nta.nic.in-এই ওয়েবসাইটে যেতে হবে।

হোমপেজ থেকে সংশোধন-এর লিঙ্কটি পাওয়া যাবে।

অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।

এর পর সংশোধন করা যাবে আবেদনপত্রটি।

শেষে ‘সাবমিট’ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। এটি ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

ইউজিসি-র তরফে জুন পর্বের পরীক্ষায় যুক্ত হয়েছে নতুন একটি বিষয়। আগ্রহীরা এখন রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স বিষয়েও নেট দিতে পারবেন। এই বিষয়টি যুক্ত হওয়ার পর মোট ৮৬টি বিষয়ে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে। আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, ইউজিসি নেট জুন ২০২৬-এ আয়োজিত হতে চলেছে দেশজুড়ে। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে পরীক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement