viral video

উল্টে গেল ছাগলবোঝাই ট্রাক, রাস্তায় পড়ে আহত চালক, মুখ ফিরিয়ে মৃত পশু নেওয়ার ধুম স্থানীয়দের! ভিডিয়ো ভাইরাল

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, রবিবার দুপুর আড়াইটের দিকে কৌশাম্বী জেলার কোখরাজ থানা এলাকার আন্দাওয়া টেড়ি মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ছাগলবোঝাই ট্রাকটি কানপুর থেকে প্রয়াগরাজ যাচ্ছিল। এতে ২০০টিরও বেশি ছাগল ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৫:০৫
Share:

ছবি:ভিডিয়ো থেকে নেওয়া।

জাতীয় সড়কে উল্টে গেল ছাগলবোঝাই গাড়ি। দুর্ঘটনায় আহত চালক-সহ বেশ কয়েক জন। ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ার সঙ্গে সঙ্গে মারা যায় বেশ কিছু ছাগল। মরা ছাগল রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে যেতেই তা নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে। আহত ট্রাকচালক ও অন্যান্য যাত্রীদের সাহায্য না করেই ছাগল কাড়াকাড়িতে ব্যস্ত হয়ে পড়েন এলাকার বাসিন্দার। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বীতে। ট্রাক উল্টে গিয়ে বেশ কয়েক জন আহত হন এবং কয়েক ডজন ছাগল মারা যায়। ওই সময় দুর্ঘটনাগ্রস্তদের সাহায্য করার পরিবর্তে, কিছু লোককে ছাগলগুলোকে তুলে নিয়ে যেতে দেখা গিয়েছে একটি ভিডিয়োয়। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, রবিবার দুপুর আড়াইটের দিকে কৌশাম্বী জেলার কোখরাজ থানা এলাকার আন্দাওয়া টেড়ি মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ছাগলবোঝাই ট্রাকটি কানপুর থেকে প্রয়াগরাজ যাচ্ছিল। এতে ২০০টিরও বেশি ছাগল ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনাটি এতটাই তীব্র ছিল যে চালকসমেত বাকি লোকজন ভেতরে আটকে পড়েন। ছাগলগুলি চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে যায়। ট্রাকটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গেই আশপাশের এলাকা থেকে বহু লোক ঘটনাস্থলে ছুটে আসেন। মরা ছাগলগুলিকে তুলে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আহতদের সাহায্য করার পরিবর্তে কিছু লোক মৃত ছাগল তুলে নিয়ে যাচ্ছে। কেউ কাঁধে করে, কেউ আবার কোলপাঁজা করে ছাগল তুলে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেন। ভিডিয়োটি ‘অনাথনাগরিক’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর নেটাগরিকেরা নিন্দায় সরব হয়েছেন। নেটাগরিকদের মতে, কিছু মানুষ যখন জীবন বাঁচাতে লড়াই করছিলেন, তখন অন্যরা পরিস্থিতির সুযোগ নিতে ব্যস্ত ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে কোখরাজ থানা ও শাহজাদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উল্টে যাওয়া ট্রাকটি সরাতে এবং রাস্তা পরিষ্কার করতে একটি ক্রেন ব্যবহার করা হয়। বাকি ছাগলগুলিকেও উদ্ধারের চেষ্টা করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement