Viral Video

ভয়ঙ্কর যুদ্ধ জঙ্গলের দুই দুর্ধর্ষ শিকারির, পর্যটকদের সামনে চিতাবাঘের টুঁটি টিপে ধরল সিংহী! তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে জীবনমরণ লড়াই চালাচ্ছে একটি সিংহী এবং একটি চিতাবাঘ। জঙ্গল সাফারিতে আসা একদল পর্যটকের সামনেই চলছে যুদ্ধ। বাক্‌রুদ্ধ হয়ে ভয়ঙ্কর সেই লড়াই দেখছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৫:৪৬
Share:

ছবি: ফেসবুক থেকে নেওয়া।

ভয়ঙ্কর যুদ্ধ বাধল জঙ্গলের দুর্ধর্ষ দুই শিকারির মধ্যে। একে অপরকে আঁচড়ে-কামড়ে বিধ্বস্ত করল সিংহী এবং চিতাবাঘ! সামনে থেকে বাক্‌রুদ্ধ হয়ে দেখলেন পর্যটকেরা। শেষমেশ কী হল? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে জীবনমরণ লড়াই চালাচ্ছে একটি সিংহী এবং একটি চিতাবাঘ। জঙ্গল সাফারিতে আসা একদল পর্যটকের সামনেই চলছে যুদ্ধ। বাক্‌রুদ্ধ হয়ে ভয়ঙ্কর সেই লড়াই দেখছেন তাঁরা। সিংহী এবং চিতাবাঘটি একে অপরকে আঁচড়ে-কামড়ে দেয়। গর্জন করতে থাকে। একসময় যুদ্ধে এগিয়ে যায় সিংহী। চিতাবাঘকে মাটিতে শুইয়ে তার গলা চেপে ধরে। মরিয়া হয়ে চিতাবাঘটি নিজেকে মুক্ত করার চেষ্টা করে যায়। কিন্তু ছাড়তে রাজি হয়নি সিংহী। এক মুহূর্তের জন্য মনে হয় চিতাবাঘটির জীবন বিপন্ন। এই বুঝি প্রাণ হারাল সে। তবে যথেষ্ট সংগ্রামের পর চিতাবাঘটি সিংহীর কবল থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। সুযোগ পাওয়ামাত্রই জীবন বাঁচিয়ে দৌড়ে পালায় সে। পুরো দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর ছিল যে আশপাশের লোকজনও আতঙ্কিত হয়ে পড়েন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘লেম্বুরিস লোশিপা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন ভিডিয়োটি দেখার পর। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এটি প্রকৃতির আসল রূপ।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভয়ঙ্কর! দুই শিকারির লড়াই ভয় পাইয়ে দেওয়ার মতোই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement