বং ক্যালেন্ডারে টলিউড

ডাবু রত্নানি— ভারতের খুবই নামী ফ্যাশন ফটোগ্রাফার। ‘কস্মোপলিটন’, ‘ফিল্মফেয়ার’, ‘ফেমিনা’, ‘হাই ব্লিজ’-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় ম্যাগাজিনের ‘কভার’ ছবিও তাঁরই ক্যামেরার কামাল। ১৯৯৯ সালে প্রথমবার তাঁর ছবি প্রকাশিত হয় ক্যালেন্ডার হিসেবে। তার পর থেকে এখনও পর্যন্ত এটি একটি বার্ষিক অনুষ্ঠানের চেহারা নিয়েছে। এ বার বলিউড ছেড়ে ডাবুকে দেখা গেল কলকাতার পার্ক হোটেলে।

Advertisement
শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০০:০১
Share:

ডাবু রত্নানি— ভারতের খুবই নামী ফ্যাশন ফটোগ্রাফার। ‘কস্মোপলিটন’, ‘ফিল্মফেয়ার’, ‘ফেমিনা’, ‘হাই ব্লিজ’-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় ম্যাগাজিনের ‘কভার’ ছবিও তাঁরই ক্যামেরার কামাল। ১৯৯৯ সালে প্রথমবার তাঁর ছবি প্রকাশিত হয় ক্যালেন্ডার হিসেবে। তার পর থেকে এখনও পর্যন্ত এটি একটি বার্ষিক অনুষ্ঠানের চেহারা নিয়েছে।

Advertisement

এ বার বলিউড ছেড়ে ডাবুকে দেখা গেল কলকাতার পার্ক হোটেলে। ‘বং ক্যালেন্ডার ১৪২২’, যেখানে টলিউডের সুন্দরীদের পাশে জায়গা করে নিয়েছে বাংলার হ্যান্ডসম হাঙ্করাও। পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, নুসরত ছাড়াও টলিউডের মোট ১৪ জন তারকা জায়গা করে নিয়েছেন এই ক্যালেন্ডারে। ড্যাগ ক্রিয়েটিভ মিডিয়ার সৌজন্যে তৈরি হয়েছে এই ক্যালেন্ডারটি। পার্ক হোটেলের অনুষ্ঠানে সংস্থার কর্ণধার রানা সরকার ক্যালেন্ডার উদ্বোধন করেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও বেশি করে সবার সামনে তুলে ধরতে এই ক্যালেন্ডার প্রভূত সাহায্য করবে বলে মনে করেন রানা তিনি। টলিউডের প্রায় সকলেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বিশেষ ভাবে নিমন্ত্রিত ছিলেন ‘তনু ওয়েডস মনু’র দুই তারকা কঙ্গনা রানাউত ও আর মাধবন। উচ্ছসিত টলিউড তারকা ‘ব্যোমকেশ’ আবীর চট্টোপাধ্যায় তো ডাবু রত্নানির প্রশংসায় পঞ্চমুখ। ক্যালেন্ডারে নিজেকে দেখে তিনি অভিভূত। ফটোগ্রাফারের প্রভুত তারিফ করে বলেন, ডাবু তাঁর কাজে সিদ্ধহস্ত। সঙ্গে স্টাইলিস্ট নেহা পন্ডা ও অনিরুদ্ধ চাকলাদারের মেক-আপ যে কামাল করবেই তা তো নিঃসন্দেহে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement