Jyotirmoyee kundu

শাকিবের স্পর্শে অস্বস্তিতে জ্যোতির্ময়ী? ‘প্রিন্স’-এর ব্যর্থতা স্বীকারের দিনে অভিনেতার আচরণে অসঙ্গতি?

সম্প্রতি ‘প্রিন্স’ ছবির বিশেষ প্রদর্শনীতে শাকিব খানের আচরণে যেন ধরা পড়ল অসঙ্গতি। চোখেমুখে অস্বস্তির ছাপ দুই নায়িকা জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিণের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ০৮:৫৪
Share:

জ্যোতির্ময়ীর সঙ্গে শাকিবের ‘মুহূর্ত’ ক্যামেরাবন্দি। ছবি: সংগৃহীত।

বড়পর্দায় তাঁর হাতেখড়ি অভিনেতা তথা প্রযোজক দেবের বিপরীতে। তার পরেই নতুন নতুন কাজের সুযোগ আসে ও পার বাংলা থেকে। ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন জ্যোতির্ময়ী কুন্ডু। বর্ধমানের মেয়ের কলকাতায় নিজের জমি শক্ত করা খুব একটা সহজ ছিল না। দেবের পর শাকিবের সঙ্গে ‘প্রিন্স’ ছবিতে নায়িকা হিসাবে কাজের সুযোগ। ইদে ছবিটি মুক্তি পায় বাংলাদেশে, যদিও সফল হয়নি। গুচ্ছ অভিযোগ ছবিকে ঘিরে। ব্যর্থতার দায় স্বীকার করেও নিয়েছেন শাকিব। সম্প্রতি ছবির বিশেষ প্রদর্শনীতে অভিনেতার আচরণে যেন ধরা পড়ল অসঙ্গতি! চোখেমুখে অস্বস্তির ছাপ দুই নায়িকা জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিণের।

Advertisement

দেশে-বিদেশে ঘুরে ঘুরে শুটিং হয়েছে শাকিবের ‘প্রিন্স’ ছবির। ভারতেও কয়েক দিন শুটিং করে যান। তবে ছবি সাফল্য পায়নি। মুক্তির দিন থেকেই নানা প্রযুক্তিগত ত্রুটির কারণে সমালোচিত হয় সিনেমা। সম্প্রতি ঢাকার উত্তরায় একটি প্রেক্ষাগৃহে সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেই শাকিব বলেন, “আমি যখন ‘প্রিন্স’ সিনেমার গল্প শুনেছি তখন মনে হয়েছিল এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময়ের স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এ জন্য নির্মাতা-সহ সবার পক্ষ থেকে আমি দুঃখপ্রকাশ করছি। আমি আমার পরবর্তী ছবিতে ত্রুটিগুলো খেয়াল করব।” এক দিকে যেমন এটা ঘটেছে, তেমনই শাকিবের দুই দিকে দাঁড়ানো দুই নায়িকার চোখেমুখে ধরা পড়েছে অস্বস্তি। অভিনেতাকে বার বার দেখা গিয়েছে জ্যোতির্ময়ীর কোমরে হাত দিতে। বারকয়েক নায়িকা যেন নিজেই চেষ্টা করেন হাত সরিয়ে দেওয়ার। কিন্তু, শাকিব হাত সরাননি। এই প্রসঙ্গে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না।’’

যদিও ওই অনুষ্ঠানে প্রথম থেকে আড়ষ্ট হয়েই দেখা যায় নায়িকাকে। ছবি দেখতে বসার সময়ও দু’পাশে দুই নায়িকাকে নিয়ে বসেন শাকিব। তখনও কি জ্যোতির্ময়ীর হাত চেপে ধরেন অভিনেতা? ওই অনুষ্ঠানে উপস্থিত আরও এক অভিনেত্রী তাসনিয়ার হাতও বারকয়েক চেপে ধরেন তিনি, কিছু সময় বাহুও চেপে ধরেন। এই ঘটনার পর ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, জ্যোতির্ময়ী নাকি সেখানে জানান যে, তাঁর অস্বস্তি হচ্ছিল। এমনকি, তাসনিয়াকে অবশ্য নিজের কাঁধ থেকে শাকিবের হাত নামিয়ে দিতে দেখা যায়। হঠাৎ নায়িকাদের সঙ্গে শাকিবের প্রকাশ্যে এমন আচরণ নিয়ে উঠছে প্রশ্ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement