Welcome to the Jungle budget

৩০ জন তারকা, ৫০টি ভ্যানিটি ভ্যান! ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর বাজেট আকাশছোঁয়া, শিল্পীরা কত পেলেন?

পরিচালক জানিয়েছেন, ছবিতে মোট ৩৪ জন অভিনেতা কাজ করেছেন। ৩৪ জনের মধ্যে প্রায় ৩০ জনই জনপ্রিয় মুখ। এত বড় তারকাখচিত ছবিকে একসঙ্গে সামলানোই ছিল অন্যতম কাজ, জানান আহমেদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১১:০৬
Share:

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর খরচ আকাশছোঁয়া? ছবি: সংগৃহীত।

প্রেক্ষাগৃহে চলছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। তারকাখচিত এই ছবির আতিশয্য নিয়ে আলোচনা তুঙ্গে। ছবিটি কত টাকায় তৈরি হয়েছে, তারকাদের পারিশ্রমিকই বা কত, এমন নানা প্রশ্ন উঠে আসছে। ছবির পরিচালক আহমেদ খান সম্প্রতি শুটিংয়ের নেপথ্যের একাধিক তথ্য প্রকাশ করেছেন।

Advertisement

পরিচালক জানিয়েছেন, ছবিতে মোট ৩৪ জন অভিনেতা কাজ করেছেন। ৩৪ জনের মধ্যে প্রায় ৩০ জনই জনপ্রিয় মুখ। এত বড় তারকাখচিত ছবিকে একসঙ্গে সামলানোই ছিল অন্যতম কাজ, জানান আহমেদ। শুধু অভিনেতারাই নন। প্রতিদিন শুটিং সেটে থাকত প্রায় ৫০টি ভ্যানিটি ভ্যান। অভিনেতা ও কলাকুশলীদের সকলের যাতায়াতের জন্য প্রতিদিন সেটে আসত প্রায় ২০০ থেকে ২৫০টি গাড়ি। বিপুল খরচ ও দায়িত্ব সবদিকই খেয়াল রাখতে হত বলে জানান পরিচালক।

সব মিলিয়ে ব্যস্ত শুটিংয়ের দিনগুলিতে উপস্থিত থাকতেন প্রায় ৭০০ থেকে ৯০০ জন। এর মধ্যে ছিলেন মূল কলাকুশলীরা, স্টান্ট টিমের কুশলীরা, জুনিয়র আর্টিস্ট, নৃত্যশিল্পী এবং অন্য কর্মীরা। এই বিপুল আয়োজন সামলাতে তিনি নিজের অফিসে সব অভিনেতার ছবি দিয়ে একটি বড় বোর্ড লাগিয়ে রেখেছিলেন। কোন দিনে কোন শিল্পীর শুটিং রয়েছে, কার সময়সূচি কী, সব কিছু নজরে রাখতেই এই বিশেষ ব্যবস্থা করেছিলেন পরিচালক।

Advertisement

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির পোস্টার। ছবি: সংগৃহীত।

ছবিতে অক্ষয় কুমারের পারিশ্রমিক নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এই ছবির জন্য তিনি নাকি ১.৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। তবে ঝলক প্রকাশের অনুষ্ঠানে সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। অভিনেতা আরও জানান, এই ছবি তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

অন্য অভিনেতাদের পারিশ্রমিক নিয়েও প্রশ্ন উঠেছে। সুনীল শেট্টী নাকি এই ছবির জন্য ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন, যেখানে ৯০ এর দশকের আর এক তারকা রবীনা টন্ডন নাকি নিয়েছেন ২ কোটি টাকা। জ্যাকলিন ফার্নান্ডেজ় ও দিশা পটানী ২.৫ কোটি টাকা করে পারিশ্রমিক পেয়েছেন। ছবিতে রয়েছেন লারা দত্তও, তিনি পেয়েছেন ২ কোটি টাকা।

গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরশাদ ওয়ারসি ও পরেশ রাওয়াল। দু’জনেই ২ কোটি টাকা করে পেয়েছেন বলে শোনা যাচ্ছে। এঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন রাজপাল যাদব, জনি লিভার, তুষার কপূর, শ্রেয়স তলপড়ে, আফতাব শিবদাসানি, পুনীত ইসার, কৃষ্ণ অভিষেক-সহ আরও অনেকে। ছবিটি মোট ২৫০ থেকে ৩০০ কোটি টাকায় তৈরি হয়েছে, এমন খবর ছড়িয়েছে। ছবি মুক্তির পরে প্রথম সপ্তাহান্তে বক্সঅফিসে এই ছবি সারা বিশ্বে ৫৯ কোটি টাকার ব্যবসা করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement