Ramayana

৪ হাজার কোটির ‘রামায়ণ’-এ রণবীর পাচ্ছেন ১৫০ কোটি! বাকি চরিত্রে কারা, পারিশ্রমিকই বা কত?

ঝলকের শেষে রাবণকে এক মুহূর্তের জন্য দেখা গিয়েছে বলে অনুমান দর্শকের। রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা যশ। তিনি দু’টি ভাগের জন্য মোট ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৬:০৩
Share:

রামায়ণ-এ কে কোন চরিত্রে? ছবি: সংগৃহীত।

বহু প্রতীক্ষার পরে মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর প্রথম ঝলক। প্রকাশ্যে এসেছে রামরূপী রণবীর কপূরের ‘লুক’। অনুরাগীরা উচ্ছ্বসিত অভিনেতাকে দেখে। সাড়া ফেলেছে প্রথম ঝলক। ৪ হাজার কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে নমিত মলহোত্র প্রযোজিত এই ছবি। দু’টি পর্বে মুক্তি পাবে। প্রতি পর্বের জন্য ৭৫ কোটি টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন রণবীর। অর্থাৎ মোট ১৫০ কোটি টাকা পাবেন। ছবিতে অন্য চরিত্রগুলিতে কারা অভিনয় করছেন? তাঁরা পারিশ্রমিকই বা কত করে পাচ্ছেন?

Advertisement

ঝলকের শেষে রাবণকে এক মুহূর্তের জন্য দেখা গিয়েছে বলে অনুমান দর্শকের। রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা যশ। তিনি দু’টি ভাগের জন্য মোট ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। সীতার চরিত্রে ইতিমধ্যেই সাই পল্লবীর ‘লুক’ ফাঁস হয়েছে শুটিং সেট থেকে। তিনি দু’টি ভাগের জন্য পাচ্ছেন মোট ১২ কোটি টাকা।

ইন্দ্রের চরিত্রে কুণাল কপূর, দশরথের চরিত্রে অরুণ গোবিল, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে।

‘রামায়ণ’-এ হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। এই চরিত্রটি নিয়েও প্রথম থেকেই নানা জল্পনা ছিল। জানা যাচ্ছে, প্রতি ভাগের জন্য সানি নিচ্ছেন ২০ কোটি টাকা। অর্থাৎ মোট ৪০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি। ছোট পর্দার অভিনেতা রবি দুবেকে দেখা যাবে লক্ষ্মণের চরিত্রে। ‘পরবরিশ’, ‘কবুল হ্যায়’, ‘কুমকুম ভাগ্য’-সহ বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। শোনা যাচ্ছে, প্রথম ভাগের জন্য ২ থেকে ৪ কোটি টাকার মধ্যে পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

Advertisement

মন্দোদরীর চরিত্রে কাজল আগরওয়াল, সূর্পনখার চরিত্রে রকুল প্রীত, কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত।

প্রথমে খবর ছড়িয়েছিল দশরথের চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। পরে জানা যায়, এই চরিত্রে দেখা যাবে অরুণ গোবিলকে। রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ তিনিই রামের চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁকে এ বার দেখা যাবে দশরথের চরিত্রে। কৈকেয়ীর চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত। কৌশল্যার চরিত্রে রয়েছেন ‘কহানি ঘর ঘর কি’ খ্যাত অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণান। রাবণের স্ত্রীর অর্থাৎ মন্দোদরীর চরিত্রে দেখা যাবে কাজল আগরওয়ালকে। সূর্পনখার চরিত্রে অভিনয় করছেন রকুল প্রীত। মন্থরার ভূমিকায় দেখা যাবে শিবা চড্ঢাকে। ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদের চরিত্রে দেখা যাবে কুণাল কপূরকে। কুম্ভকর্ণের চপিত্রে অভিনয় করছেন ফয়জ়ল মালিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement