প্রয়াত ডেভিড বাউয়ি

টানা আঠারো মাস ক্যানসারের সঙ্গে লড়াই করার পর সোমবার সকালে মৃত্যু হল ব্রিটিশ পপ তারকা ও অভিনেতা ডেভিড বাউয়ির। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। এ দিন বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছেন ডেভিডের ছেলে ডানকন জোনস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ ০৩:১৫
Share:

১১ জানুয়ারি: টানা আঠারো মাস ক্যানসারের সঙ্গে লড়াই করার পর সোমবার সকালে মৃত্যু হল ব্রিটিশ পপ তারকা ও অভিনেতা ডেভিড বাউয়ির। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। এ দিন বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছেন ডেভিডের ছেলে ডানকন জোনস।

Advertisement

১৯৪৭ সালে দক্ষিণ লন্ডনের ব্রিক্সটনে জন্ম ডেভিড রবার্ট জোনসের। ছোটবেলা থেকেই গানে আগ্রহী ডেভিড স্কুলের গন্ডি পেরোনোর আগেই মাত্র পনেরো বছর বয়সে নিজের প্রথম ব্যান্ড তৈরি করেন। এর পর নানা চরাই-উতরাই পেরিয়ে ১৯৬৬ সালে পপ তারকা ডেভিড বাউয়ি নামে তাঁর আবির্ভাব। পরের বছর বেরোয় তাঁর প্রথম অ্যালবাম ‘ওয়ার্ল্ড অব ডেভিড বাউয়ি’। ১৯৬৯-এ চাঁদে পদার্পণকে নিয়ে তৈরি অ্যালবাম ‘স্পেস অডিটি’ তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এর পর আর পিছনে ফিরে তাকাননি তিনি। তাঁর প্রথম ছবি ১৯৭০ সালের ‘দ্য ম্যান হু ফেল টু আর্থ’। ‘দ্য এলিফ্যান্ট ম্যান অন ব্রডওয়েজ’-এ মুখ্য ভূমিকায় থাকার পর ‘ক্যাট পিপল’ ও ‘দ্য হাঙ্গার’-এও বেশ অন্য ভূমিকায় দেখা যায় তাঁকে।

তাঁর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। টুইটে তিনি বলেন, ‘‘বাউয়ির গান শুনে বড় হয়েছি। তাঁর না থাকাটা অপূরণীয়।’’ গত শুক্রবার ছিল ডেভিডের ৬৯তম জন্মদিন। সেই উপলক্ষে মুক্তি পায় তাঁর শেষ অ্যালবাম ‘ব্ল্যাকস্টার’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement