Delnaaz Iani

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত কেন নেন? রাজীবের থেকে খোরপোশ নিয়েছিলেন? মুখ খুললেন ডেলনাজ়

টানা ১৪ বছরের দাম্পত্য ছিল তাঁদের। প্রথম দিকে সম্পর্ক ভাল থাকলেও ক্রমে কেন সমীকরণ খারাপ হতে থাকে তাঁদের? এই নিয়ে নিজেদের মধ্যেও দীর্ঘ আলোচনা করেছিলেন রাজীব ও ডেলনাজ়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ২১:০৭
Share:

কেন সম্পর্ক ভেঙেছিল তাঁদের? ছবি: সংগৃহীত।

তাঁরা ছিলেন হিন্দি ছোটপর্দার আলোচিত দম্পতি। তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর বিতর্কও হয়েছিল। ২০১০ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন ডেলনাজ় ইরানী ও রাজীব পাল। সেই বিচ্ছেদ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন ডেলনাজ়। সেই সময়ে কি তিনি রাজীবের থেকে কোনও খোরপোশ নিয়েছিলেন?

Advertisement

টানা ১৪ বছরের দাম্পত্য ছিল তাঁদের। প্রথম দিকে সম্পর্ক ভাল থাকলেও ক্রমে কেন সমীকরণ খারাপ হতে শুরু করে? এই নিয়ে নিজেদের মধ্যেও নাকি দীর্ঘ আলোচনা করেছিলেন রাজীব ও ডেলনাজ়। অভিনেত্রী উপলব্ধি করেন, তাঁর স্বামী তাঁদের সম্পর্ককে সঠিক মূল্য দিতেন না। ভাবতেন, স্ত্রী তো থাকবেনই। ডেলনাজ়ের কথায়, “ও হয়তো বুঝতে পারত না যে, আমার সঙ্গে কেমন ব্যবহার করছে। আমার অভিধানে সেই সময়ে ‘ডিভোর্স’ বিষয়টি ছিল না। আমি মধ্যবিত্ত পারসি পরিবারের মেয়ে। আমার বাবা-মা, দাদু-দিদা দীর্ঘ দিন একসঙ্গে থেকেছেন। আমরা উদারমনস্ক হলেও আমাদের কখনও বিবাহবিচ্ছেদ নিয়ে ভাবতে হয়নি।”

মানসিক শান্তির কথা ভেবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন ডেলনাজ়। সেই সময়ে কি খোরপোশ নিয়েছিলেন অভিনেত্রী? ডেলনাজ় জানান, তাঁদের বিচ্ছেদের ঠিক পরেই ২০১১ সালে তাঁর বাবার মৃত্যু হয়। কিন্তু সেই সময়ে একটি টাকাও খোরপোশ নেননি তিনি। ডেলনাজ় বলেন, “আমি কিছু পাইনি। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া খুবই ক্লান্তিকর ছিল। কারণ এক জন বিচ্ছেদ চাইছিল, আর এক জনের মত ছিল না। আমি শুধু শান্তির খোঁজে বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। জীবনের ভাঙা টুকরোগুলো জোড়া লাগিয়ে আবার বাঁচতে শিখেছিলাম।”

Advertisement

উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রথম দেখা হয়েছিল ডেলনাজ় ও রাজীবের। ১৯৯৮ সালে তাঁরা বিয়ে করেন। বিচ্ছেদের আবেদন করেন ২০১০ সালে। আইনি মতে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল ২০১২ সালে। বিচ্ছেদের পরে তাঁরা ‘বিগ বস্‌ ৬’-এ একসঙ্গে যোগ দিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement