Salman Khan

কাঁধে হঠাৎ অচেনা ব্যক্তির হাত, প্রকাশ্যে মেজাজ হারালেন সলমন! তারকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ

হঠাৎই এক ব্যক্তি এসে সলমনের কাঁধে হাত রাখেন ছবি তোলার জন্য। বিষয়টি ভাল ভাবে নেননি সলমন। সঙ্গে সঙ্গে চটে যান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৯:০৯
Share:

রেগে গেলেন সলমন খান! ছবি: সংগৃহীত।

অনন্ত অম্বানীর জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত সলমন খান। তাই জামনগরে পৌঁছে গিয়েছেন তিনি। কিন্তু যাওয়ার সময়ে বিমানবন্দরে মেজাজ হারান বলি তারকা। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। ঠিক কী ঘটেছিল?

Advertisement

জামনগরে সলমনের সঙ্গে গিয়েছেন তাঁর বোন অর্পিতা খান ও ভগ্নীপতি আয়ুষ শর্মা। বিমানবন্দরে সলমনকে দেখেই ছুটে আসেন তাঁর অনুরাগীরা। অনেকেই নিজস্বী তুলতে থাকেন তাঁর সঙ্গে। ভাইজানও হাসিমুখে তাঁদের সঙ্গে ছবি তোলেন। তবে হঠাৎই এক ব্যক্তি এসে সলমনের কাঁধে হাত রেখে ছবি তোলার চেষ্টা করেন। বিষয়টি ভাল ভাবে নেননি সলমন। সঙ্গে সঙ্গে চটে যান তিনি। ভিড়ের মধ্যে হঠাৎ কে তাঁর কাঁধে হাত রাখল? রেগে গিয়ে সলমন এদিক- ওদিক খুঁজতে থাকেন সেই ব্যক্তিকে। তাঁর চোখেমুখে ফুটে ওঠে তিক্ততা। সেই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সলমনের অনুরাগীরা তাঁর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলতে থাকেন।

মেজাজ হারান সলমন?

গত কয়েক বছর ধরে বার বার হুমকি পেয়েছেন তিনি। এমনকি তাঁর পরিবারের উপর হামলা চালানোর চেষ্টাও হয়েছে। সব সময়ে নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকেন সলমন। তাই তাঁর কাঁধে হঠাৎ কী ভাবে কোনও অপরিচিত ব্যক্তি এসে হাত রাখেন, সেই প্রশ্ন তুলছেন অনেকে। এক অনুরাগীর কথায়, “এমন ভাবে কাঁধে হাত রাখছেন, যেন ছোটবেলার বন্ধু! কিন্তু ভাইয়ের আশপাশের নিরাপত্তারক্ষীরা কী করছেন?” নিন্দকেরও অভাব নেই। এক নিন্দকের কথায়, “সলমন মোটেও মেজাজ হারাননি। আসলে ভয় পেয়েছেন।”

Advertisement

অনন্তের জন্মদিনে সলমনকে একেবারে অন্য ‘লুক’-এ দেখা গিয়েছে। দাড়িগোঁফহীন মুখ। চোখে চশমা। পরনে কালো শার্ট ও প্যান্ট। এই বেশে তাঁকে দেখে অনুরাগীদের নব্বই দশকের সলমন খানের কথা মনে পড়ে যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement