dev

Dev-Rukmini: বালিতে পায়ের ছাপ, যুগলে নিভৃতে মলদ্বীপে... বুঝিয়ে দিলেন দেব-রুক্মিণী

নতুন ভাবে নিজেদের আবিষ্কার করতে আরও এক বার সাগর কিনারে তারকা জুটি। যদিও তাঁরা এক ফ্রেমে ছবি দেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ২০:৪৫
Share:

দেব ও রুক্মিণী

দু’জনেই দ্বিতীয় বার মলদ্বীপে। এক ফ্রেমে ধরা দেননি এখনও। কিন্তু বালিতে দু’জনের পায়ের ছাপ।সমুদ্রও যে ছাপ মুছতে পারল না! এ ভাবেই তাঁদের নিভৃত ভালবাসার ছবি ইনস্টাগ্রামে ছড়িয়ে দিলেন দেব অধিকারী-রুক্মিণী মৈত্র।

Advertisement

লকডাউনে টানা ঘরবন্দি দশা। কাজের চাপে একে অন্যের থেকে দূরে। সে সব কি ছাপ ফেলেছিল রোজের সম্পর্কেও? সম্ভবত সেই কারণেই নতুন ভাবে নিজেদের আবিষ্কার করতে আরও এক বার সাগর কিনারে তারকা জুটি। যদিও তাঁরা এক ফ্রেমে ছবি দেননি। কিন্তু নেপথ্য দৃশ্যপট দেখে নেটাগরিকদের বুঝতে অসুবিধে হয়নি, দেব-রুক্মিণী এক ছাদের নীচে।

তবে মলদ্বীপে পা রাখার পর থেকে নিজেদের নানা ভাবে মেলে ধরেছেন তাঁরা। কখনও দেব ‘দেখুক পাড়া-পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে’ ভঙ্গিতে রুক্মিণীর তোলা ছবিতে ধরা দিয়েছেন। কখনও অভিনেত্রী রাতের অন্ধকারে একা। সেই মুহূর্ত বন্দি করে সবার সঙ্গে ভাগ করার লোভ সামলাতে পারেননি দেব।

Advertisement

আবার কখনও নিজেদের মতো করে সমুদ্র বিলাসে মেতেছেন দু’জনেই। বেশ কয়েক দিন ধরে এ ভাবেই ছবি দিয়ে যাচ্ছেন দেব-রুক্মিণী। তার পরেও তাঁদের মলদ্বীপ ডায়েরি দেখে খুশি নন অনুরাগীরা। কেন? সবার একটাই চাওয়া, দেবীকে নিয়ে কবে এক সঙ্গে ছবি তুলে পোস্ট করবেন দেব? এক মাত্র যুগল রূপ দেখতে পেলেই খুশি নেটাগরিকেরা।

সেই অনুরোধ মেনে দেব-রুক্মিণী কি ধরা দেবেন এক ফ্রেমে?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement