Diljit Dosanjh

৯৪৩ কোটি আয়ের সাক্ষী থাকলেন দিলজিৎ!  ভারতে কী ভাবে নতুন নজির গড়লেন পঞ্জাবি শিল্পী?

জানা যাচ্ছে, সঙ্গীতসফরের মাধ্যমে যে পরিমাণ আয় দিলজিৎ করেছেন, তা ভারতের মঞ্চানুষ্ঠানের ক্ষেত্রে এই প্রথম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৪:১৪
Share:

দিলজিতের মুকুটে নতুন পালক! ছবি: সংগৃহীত।

দিলজিৎ দোসাঞ্জের মুকুটে জুড়ল নতুন পালক। ২০২৪ সালের নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠান করেছিলেন পঞ্জাবি শিল্পী। সেই সঙ্গীতসফরের নাম ছিল ‘দিল-লুমিনাতি ট্যুর’। জানা যাচ্ছে, যে পরিমাণ আয় দিলজিতের এই সঙ্গীতসফরে হয়েছে, তা ভারতের মঞ্চানুষ্ঠানের ক্ষেত্রে প্রথম।

Advertisement

২০২৪ সালে ২৬ অক্টোবর দিল্লি থেকে এই সঙ্গীতসফর শুরু করেছিলেন দিলজিৎ। তার পরে ১৫ নভেম্বরে হায়দরাবাদে, ১৭ নভেম্বরে অহমেদাবাদে, ২২ নভেম্বর লখনউয়ে এবং ২৪ নভেম্বর পুণেতে অনুষ্ঠান করেছিলেন দিলজিৎ। তার পরে ৩০ নভেম্বর কলকাতায় অনুষ্ঠান করেছিলেন শিল্পী। এর পরে ৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে, ২৩ ডিসেম্বর চণ্ডীগড়ে অনুষ্ঠান করেন। সফর শেষ করেছিলেন ২৯ ডিসেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠান করে।

এই ৯টি শহরে অনুষ্ঠান করে মোট ৯৪৩ কোটি টাকা আয় হয়েছে। এর আগে আর কোনও শিল্পীর সঙ্গীতসফরের মাধ্যমে এই পরিমাণ অর্থ আয় হয়নি। শুধুমাত্র অনুষ্ঠানের টিকিট বিক্রি করে ২৭৬ কোটি টাকার আয় হয়েছে দিলজিতের এই সঙ্গীতসফরে। সেই সঙ্গে অন্য স্পনসর ও পরোক্ষ মাধ্যমে বাকি আয় হয়েছে এই অনুষ্ঠানের। দিলজিতের অনুষ্ঠানে মোট ৩,২০,০০০ টিকিট বিক্রি হয়েছিল বলে জানা যাচ্ছে।

Advertisement

শুধু টিকিট বিক্রিই নয়। দিলজিতের অনুষ্ঠানের জন্য দেশের পর্যটনও লাভবান হয়েছে। ৩৮ শতাংশ শ্রোতা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণ করে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ২০ শতাংশ শ্রোতা ভিন্‌রাজ্য বা অন্য শহরে গিয়ে হোটেলে গিয়ে থেকেছেন। এই ভাবে পর্যটনক্ষেত্রে লাভ হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement