Dipika kakar heath update

‘একটু নড়াচড়া করলেই যন্ত্রণা হচ্ছে’! অস্ত্রোপচারের পরে বাড়ি ফিরে কী অবস্থা দীপিকার?

দিনকয়েক হাসপাতালে থাকার পরে বাড়ি ফিরেছেন দীপিকা। কিন্তু বাড়ি ফিরেও স্বস্তিতে নেই তিনি। কী হয়েছে তাঁর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৮
Share:

দীপিকা কক্কড়। ছবি: সংগৃহীত।

দীপিকা কক্কড়ের উপর দিয়ে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে। গত বছর মে মাসে ক্যানসার আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন অভিনেত্রী। শুরু হয় দীর্ঘ লড়াই। সুস্থ হয়ে উঠছিলেন তিনি, কিন্তু এর মধ্যে আবার যকৃতে টিউমার ধরা পড়ে। সেটিরও অস্ত্রোপচার হয়েছে। ছুরিকাঁচি না চালিয়ে, পুড়িয়ে ফেলা হয়েছে টিউমারটা। দিনকয়েক হাসপাতালে থাকার পরে বাড়ি ফিরেছেন দীপিকা। কিন্তু বাড়ি ফিরেও স্বস্তিতে নেই তিনি।

Advertisement

বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন দীপিকা। অভিনেত্রী তাঁর ভ্লগের মাধ্যমে প্রতিনিয়ত অনুরাগীদের নিজের স্বাস্থ্যের খবর দিচ্ছেন। বাড়ি ফেরার পরেও তিনি একটি ভিডিয়ো করেন। সেখানে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘‘যখন অস্ত্রোপচার করাতে যাচ্ছিলাম, সেই সময়ে ভয়ে ছিলাম। খুব কান্নাকাটি করেছি। চিকিৎসকেরা আশ্বস্ত করলেন। আমাকে ওটি-তে নয়, অন্য একটা ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে যখন টিউমারটা পো়ড়াচ্ছিল, গন্ধ পাচ্ছিলাম। আসলে, আরও পরে এই অস্ত্রোপচার করলে, টিউমারটা বড় হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তাতে অসুবিধা বেশি হত। আপাতত সুস্থ হতে খানিকটা সময় লাগবে। যদিও বাড়ি ফিরে এসেছি। নড়াচড়া করলেই ব্যথা হচ্ছে।’’ তবে দীপিকা অনুরাগীদের আশ্বস্ত করেছেন, তিনি আগের তুলনায় ভাল আছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement