Jiah Khan

তিন মাস বয়সেই জিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন বাবা, ছোটবেলার গোপন কথা নির্দ্বিধায় বলেছিলেন নায়িকা?

২০ ফেব্রুয়ারি জিয়ার জন্মদিন। একাধিক সাক্ষাৎকারে তাঁর মা-বাবার বিচ্ছেদ এবং সেই বিষয় নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। তবে কখনও কোনও বিষয় নিয়ে রাখঢাক করেননি অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৬
Share:

বাবার সঙ্গে দেখার করার কোনও আগ্রহ ছিল না জিয়া খানের। ছবি: সংগৃহীত।

সূরজ পঞ্চোলী এবং জিয়া খানের সম্পর্ক নিয়ে বিপুল বিতর্ক রয়েছে বলিপাড়ার অন্দরে। ২০১৩ সালে অভিনেত্রীর আকস্মিক মৃত্যু নিয়ে বিপুল শোরগোল হয়। নিউ ইয়র্কে জন্ম হয় অভিনেত্রীর। বেড়ে উঠেছিলেন লন্ডনে। চলচ্চিত্র জগতে যোগ দেওয়ার পরে যেমন তাঁর প্রেমজীবন নিয়ে কাটাছেঁড়া হয়েছে, তেমনই তাঁর শৈশব নিয়েও নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল জিয়াকে।

Advertisement

২০ ফেব্রুয়ারি জিয়ার জন্মদিন। একাধিক সাক্ষাৎকারে তাঁর মা-বাবার বিচ্ছেদ এবং সেই বিষয় নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। তবে কখনও কোনও বিষয় নিয়ে রাখঢাক করেননি অভিনেত্রী। বরং সব সময়েই স্পষ্ট উত্তর দিয়েছেন। বাবা সম্পর্কিত এমনই এক প্রশ্নে জিয়া সটান উত্তর দিয়েছিলেন, “তিন মাস বয়সে বাবা আমাদের ছেড়ে চলে যান। আমি ওঁকে চিনি না। ওঁকে চেনার আগ্রহও নেই। যত দূর শুনেছি উনি এক জন আমেরিকার মুসলিম ধর্মাবলম্বী মানুষ ছিলেন। আমার জন্মের পরেই ছেড়ে চলে যান। বাবার নাম ছাড়া আর কিছুই আমার জানা নেই। ওঁর নাম আলি রিজ়ভি খান। নিউ ইয়র্কে থাকেন। উনি কখনও আমার সঙ্গে দেখা করতে চাননি। আমারও ইচ্ছা হয়নি।”

‘নিঃশব্দ’ ছবির মাধ্যমে অভিনয়জগতে হাতেখড়ি হয় জিয়ার। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সমীকরণ দর্শকের নজর কাড়ে। যা নিয়ে অনেক আলোচনাও হয়েছিল। পরে শোনা গিয়েছিল, অভিনেতা সূরজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জিয়া। এমনকি অভিনেত্রীর মৃত্যুর কারণ হিসাবে সূরজের দিকে আঙুলও ওঠে। আইনি জটে জড়িয়েছিলেন অভিনেতা। নায়িকার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে অনেক দূর পর্যন্ত গিয়েছিলেন তাঁর মা অভিনেত্রী জ়ারিনা ওয়াহাব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement