Harshad Chopda

প্রেমিকা ও প্রিয় বন্ধু গোপন সম্পর্কে! একজোটে হর্ষদের সঙ্গে প্রতারণা, যন্ত্রণার কথা বললেন অভিনেতা

শোনা যায়, প্রেমিকা বিশ্বাসঘাতকতা করেছিলেন। তার পর থেকে মানুষকে বিশ্বাস করতেই ভয় পেতেন তিনি। কারণ, সেই প্রেমিকা হর্ষদের সবচেয়ে প্রিয় বন্ধুর সঙ্গেই গোপনে সম্পর্কে জড়িয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৫:৫৬
Share:

কী ভাবে প্রতারিত হয়েছিলেন হর্ষদ? ছবি: সংগৃহীত।

ছোটপর্দার চেনা মুখ হর্ষদ চোপড়়া। একসময় তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা ছিল ঈর্ষণীয়। সম্প্রতি তিনি যোগ দিয়েছেন এক রিয়্যালিটি শো-য়ে। সেখানে নিজের জীবনের এক গোপন কথা প্রকাশ করলেন তিনি। প্রেমিকার কাছে কী ভাবে প্রতারিত হয়েছিলেন, খোলাখুলি বললেন।

Advertisement

প্রেমিকা বিশ্বাসঘাতকতা করেছিলেন। তার পর থেকে মানুষকে বিশ্বাস করতেই ভয় পেতেন তিনি। কারণ, সেই প্রেমিকা হর্ষদের সবচেয়ে প্রিয় বন্ধুর সঙ্গেই গোপনে সম্পর্কে জড়িয়েছিলেন। ১৬ বছর আগের ঘটনা এটি। কিন্তু এত দিন বিষয়টি নিজের মধ্যেই চেপে রেখেছিলেন অভিনেতা। সম্প্রতি মনের কথা উজাড় করলেন তিনি।

রিয়্যালিটি শো-এর সঞ্চালক ফরাহ খান ও রিতেশ দেশমুখ প্রশ্ন করেন, এত অনুরাগী থাকতেও কেন নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখেন হর্ষ? তখন অভিনেতা বলেন, “জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’জন মানুষকে হারিয়েছিলাম। তার পর থেকেই আমি সহজে মানুষকে বিশ্বাস করতে পারি না। এই গোপন কথাটা আমি কোনও দিন কারও কাছে বলিনি। আমি আমার প্রাক্তন প্রেমিকা ও প্রিয় বন্ধুকে একই সময়ে হারিয়েছিলাম। আমার সঙ্গে প্রতারণা করে আমার প্রিয় বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল সেই প্রেমিকা। সেই সময় থেকেই আমি সাবধানী হয়ে গিয়েছি।”

Advertisement

সেই পুরনো স্মৃতি বলতে গিয়ে চোখে জল এসে যায় হর্ষদের। এই ঘটনা ২০১০ সালের বলে জানান অভিনেতা। রিয়্যালিটি শোয়ের অন্য যোগদানকারীরাও হর্ষদের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন। অভিনেতাকে গিয়ে শান্ত করেন।

৪৩ বছর অভিনেতা ২০০৬ সাল থেকে কর্মজীবন শুরু করেছিলেন। ‘মমতা’ বলে একটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করতেন। এর পরে ‘লেফ্‌ট রাইট লেফ্‌ট’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন তিনি। তার পরে ‘অম্বর ধারা’, ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’, ‘তেরে লিয়ে’, ‘ধরমপত্নী’, ‘হমসফর’, ‘বেপনহা’, ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়’, ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ‘কহানি হমারে মহাভারত কি’ ধারাবাহিকে অর্জুনের চরিত্রেও অভিনয় করেছিলেন হর্ষদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement