Rohit Shetty Update

মাসকয়েকের মধ্যেই ফের হুমকি রোহিত শেট্টীকে, কয়েক কোটি টাকা চাওয়ার অভিযোগ! চলছে তদন্ত

শনিবার সকালে রোহিত শেট্টীর অফিসে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি ২০ কোটি টাকা দাবি করেন বলে অভিযোগ। তার পর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১০:০৪
Share:

রোহিত শেট্টী। ছবি: সংগৃহীত।

আবার খুনের হুমকি পেলেন বলিউডের তারকা পরিচালক রোহিত শেট্টী। শনিবার, ২৭ জুন, সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি রোহিতের অফিসে ফোন করে ২০ কোটি টাকা দাবি করেন বলে অভিযোগ। এমনকি, টাকা না দিলে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বলিপাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে, অল্প সময়ের মধ্যে দ্বিতীয় বার হুমকি পাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

Advertisement

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকালে রোহিতের অফিসের নম্বরে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি ২০ কোটি টাকা দাবি করেন এবং তা না দিলে খুনের হুমকি দেন। বিষয়টি জানাজানি হতেই পরিচালকের অফিসের প্রতিনিধিরা মুম্বই পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ দায়ের করা হয়।

তবে এখনও পর্যন্ত কে ফোন করেছিলেন, তা স্পষ্ট নয়। এর সঙ্গে আগের ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। বিশেষ করে এর সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের য়ুক্ত কি না, সেই দিকটিও তদন্তকারীরা দেখছেন। প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে কে ফোন করেছিলেন, তাঁকে খোঁজার চেষ্টা চলছে।

Advertisement

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পরিচালকের জুহুর বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই সময়ে রণবীর সিংহ এবং রোহিতকে বিষ্ণোই গ্যাংয়ের নাম করে হুমকি দেওয়া হয়। মুক্তিপণ দাবি করে ভয়েস নোটও পাঠানো হয়েছিল বলেও অভিযোগ ওঠে। ওই ঘটনায় দ্রুত পদক্ষেপ করে ১৫ জনকে গ্রেফতার করা হয়।

নতুন করে একই ধরনের হুমকি আসায় রোহিত ও পুলিশ কর্মী— উভয়েই বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। এর আগেই তাঁর বাড়ি ও অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। শনিবারের ঘটনার পরে সেই নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement