US-Iran Conflict

খামেনেইয়ের মৃত্যু উদ্‌যাপনে বলিউডের ইরানি অভিনেত্রী এলনাজ়! মন্দানা করিমি কী বার্তা দিলেন?

ইরানি অভিনেত্রী মন্দানা করিমি বলিউডের পরিচিত মুখ। তিনিও অনবরত ইরান সংক্রান্ত নানা খবর ও মতামত সমাজমাধ্যমে ভাগ করে নেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১২:৩৫
Share:

খামেনেইয়ের মৃত্যুতে উদ্‌যাপন এলনাজ় ও মন্দানার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উত্তাল অবস্থা পশ্চিম এশিয়ার দেশগুলিতে। ইজ়রায়েল ও আমেরিকার যৌথ আক্রমণে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে। ইরান পাল্টা প্রতিঘাতের হুঁশিয়ারি দিয়েছেন। তবে খামেনেইয়ের মৃত্যুর উদ্‌যাপনও করেছে ইরানের নাগরিকের একাংশ। ‘সেক্রেড গেম্‌স’ খ্যাত ইরানিয়ান অভিনেত্রী এলনাজ় নোরৌজ়িও আনন্দ প্রকাশ করেছেন সমাজমাধ্যমে।

Advertisement

খামেনেইয়ের মৃত্যুর খবর ভাগ করে নিয়ে এলনাজ় লেখেন, “আমাদের জন্য এটা সবচেয়ে ভাল খবর। ৪৭ বছর ধরে আমরা এই খবরের অপেক্ষায় ছিলাম। খামেনেই মৃত। ঈশ্বর সত্যিই মহান।” এলনাজ়ের সঙ্গে সহমত তাঁর কয়েকজন অনুরাগী।

ইরানি অভিনেত্রী মন্দানা করিমিও বলিউডের পরিচিত মুখ। তিনিও অনবরত ইরান সংক্রান্ত নানা খবর ও মতামত সমাজমাধ্যমে ভাগ করে নেন। তিনি বেশ কিছু ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। তার মধ্যে একটিতে দেখা যায়, খামেনেইয়ের মৃত্যু উদ্‌যাপন করছেন ইরানের কিছু মানুষ। মন্দানা সেই ভিডিয়ো ভাগ করে নিয়ে লিখেছেন, “সংবাদমাধ্যম খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরানের মানুষ এর চেয়ে খুশি আগে কখনও হয়নি। পথে পথে তাঁরা উদ্‌যাপন করছেন।” আর একটি পোস্টে মন্দানা লিখেছেন, “ইসলামিক রিপাবলিকের হাতে ৪০ হাজার ইরানির মৃত্যু হয়েছিল। তখন যাঁরা চুপ ছিলেন, তাঁরা আজ ইরানিদের মৃত্যুতে হঠাৎ দুঃখপ্রকাশ করছেন কেন!” অভিনেত্রী ভারতে থাকেন। ‘বিগ বস্‌’-এও যোগ দিয়েছিলেন। নিজেও উদ্‌যাপন করছেন তিনি।

Advertisement

‘স্পেশাল অপস’ ও ‘টাইগার জ়িন্দা হ্যায়’ খ্যাত ইরানি অভিনেতা সাজ্জাদ দেলাফরুজ়ও তাঁর সমাজমাধ্যমে আনন্দ প্রকাশ করে লিখেছেন, “আমরা আবার উড়ব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement