Amitabh Bachchan

হাসপাতালে অমিতাভ বচ্চন! শারীরিক কোন সমস্যা কাবু করল তাঁকে? এখন কেমন আছেন?

সূত্রের খবর, পাচনতন্ত্রের সমস্যায় নাকি সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউডের 'শাহেনশা'। অনেকে বলছেন, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করাতে গিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৯:৫৮
Share:

অমিতাভ বচ্চন। — ফাইল চিত্র।

অসুস্থ অমিতাভ বচ্চন। ১৬ মে মুম্বইয়ের এক প্রথম সারির হাসপাতালে যান তিনি। মঙ্গলবার এই গুঞ্জনে শোরগোল বলিউডে। পর্দার ‘শাহেনশা’র অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।

Advertisement

সত্যিই কি শারীরিক সমস্যায় কাবু ৮৩ বছরের অভিনেতা? খবরের সত্যতা যাচাই করতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল পরিচালক-প্রযোজক সুজিত সরকারের সঙ্গে। তিনি বচ্চন পরিবারের ঘনিষ্ঠ। অমিতাভ অভিনীত ‘পিকু’, ‘গুলাবো সিতাবো’, ‘পিঙ্ক’-সহ একাধিক ছবি পরিচালক এবং কাহিনিকার সুজিত। তিনি জানান, এই মুহূর্তে তিনি শহরের বাইরে। কিছুই জানেন না। মুম্বইয়ের অন্য একটি সূত্র জানিয়েছে, পাচনতন্ত্রের সমস্যায় ভুগছেন অমিতাভ। তার জন্যই ১৬মে হাসপাতালে যেতে হয় তাঁকে। সম্ভবত ভর্তিও হতে হয়েছিল অভিনেতাকে। তাঁকে দেখতে গিয়েছিলেন পুত্র অভিষেক বচ্চন। এখন ভাল আছেন তিনি।

অমিতাভের অসুস্থতা নিয়ে মুখ খোলেনি বচ্চন পরিবার। মুম্বইয়ের একাধিক সংবাদমাধ্যমের দাবি, ১৬ মে, শনিবার হাসপাতালে গিয়েছিলেন ‘বিগ বি’। তবে অসুস্থতার কারণে নয়। তিনি গিয়েছিলেন নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করাতে। ওই দিনই হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন। পরের দিন, অর্থাৎ রবিবার নিজেই গাড়ি চালিয়ে নাকি জলসা বাংলো থেকে পৌঁছে যান ঝনক-এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement