Tara Sutaria

মঞ্চে তারার গালে এপির চুম্বন, দৃশ্য দেখে কী করেছিলেন আলোচিত প্রেমিক বীর! কোন তথ্য এল প্রকাশ্যে?

সূত্র বলছে, কনসার্টের রাতে তখন অভিনেত্রী মঞ্চে। নায়িকার গালে গায়কের চুম্বনের ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল নিমেষে। তখন দর্শকাসনে ছিলেন নায়িকার আলোচিত প্রেমিক বীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৫:২৯
Share:

বীর এবং তারার সম্পর্ক ভাঙল কী করে? ছবি: সংগৃহীত।

তাঁরা ভেবেছিলেন বিয়ে করবেন। মুম্বইয়ে এপি ঢিল্লোঁর কনসার্টের একটা রাত সেই সব পরিকল্পনাই নাকি ঘেঁটে দেয়। অভিনেত্রী তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়ার সম্পর্ক ভাঙার নেপথ্যে নাকি রয়েছে সেই রাতই। নিজেদের প্রেম ভাঙা নিয়ে যদিও যুগলের কেউই কোনও মন্তব্য করেননি। সেই রাতে ঠিক কী ঘটেছিল?

Advertisement

সূত্র বলছে, কনসার্টের রাতে তখন অভিনেত্রী মঞ্চে। নায়িকার গালে গায়কের চুম্বনের ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল নিমেষে। তখন দর্শকাসনে ছিলেন নায়িকার তৎকালীন আলোচিত প্রেমিক বীর। কিন্তু সেই ঘটনার পরে নাকি তিনি আর দেখা করেননি তারার সঙ্গে। তাঁদের ঘনিষ্ঠ সূত্রের খবর, তারাকে কিছু না জানিয়েই অনুষ্ঠান থেকে নাকি বেরিয়ে যান বীর। তার পরে নাকি নায়িকাও বীরের কাছে যাননি, এমনকি দেখাও করেননি। এ দিকে তত দিনে তাঁরা নাকি ঠিক করে ফেলেছিলেন যে, কবে বিয়ে করবেন। কিন্তু ওই ঘটনার পরে নিঃশব্দে পরস্পরের থেকে দূরে সরার সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, এরই মধ্যে তারার জীবনে নাকি এসেছে নতুন প্রেম। শোনা যাচ্ছে, অভিনেতা আদিত্য রায় কপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। তাঁদের নাকি বলিপাড়ার অন্দরের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি তাঁদের। এই আলোচনা ছড়িয়ে পড়ার পরেও নিজেদের প্রেম বা সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement