Police Investigation

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

ছাত্রীর বয়ান নথিভুক্ত করার জন্য বর্ধমানের মুখ‍্য বিচারবিভাগীয় ম‍্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন পকসো আদালতের বিচারক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০২:৪৩
Share:

—প্রতীকী চিত্র।

এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তার অঙ্কের গৃহশিক্ষক। মঙ্গলবার ধৃতের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বর্ধমান পকসো আদালতের বিচারক দেবশ্রী হালদার।

Advertisement

অভিযোগ, কয়েক দিন ধরে গৃহশিক্ষক ওই নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করেন। যার জেরে মানসিক ভাবে ভেঙে পড়ে ছাত্রী। নাবালিকা কান্নাকাটি করলে পরিবারের লোকজন তার কারণ জানতে চান। অবশেষে ঘটনার কথা খুলে বলে সে। পরে ছাত্রীর পরিবারের তরফে থানায় অশালীন আচরণ ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়।

থানা সূত্রে খবর, মঙ্গলবার সকালে ধৃতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(২) ও পকসো আইনের ৮ ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে আদালতে হাজির করিয়ে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। বিচারক তিন দিনের হেফাজত মঞ্জুর করেন। ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আবেদন জানান তদন্তকারী আধিকারিক। বিচারক তা মঞ্জুর করে বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক টেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পাশাপাশি, ছাত্রীর বয়ান নথিভুক্ত করার জন্য বর্ধমানের মুখ‍্য বিচারবিভাগীয় ম‍্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন পকসো আদালতের বিচারক। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছেও ছাত্রীকে হাজির করার জন্য নির্দেশ দেন বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement