Akshay Kumar

পুলিশকে নিয়ে ভয়, অক্ষয়ের কারণে ‘ট্রমা’য় চলে যান জ্যাকলিন! কী এমন করেছিলেন অভিনেতা?

শ্রীলঙ্কা থেকে এসে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করা কঠিন ছিল তাঁর পক্ষে। বহুজনের কাছে বহু ধরনের কথা শুনতে হয়েছে জ্যাকলিনকে। এমনকি সহ-অভিনেতা অক্ষয়ের কারণে নাকি রীতিমতো ‘ট্রমা’য় চলে যান তিনি!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৭:২৯
Share:

(বাঁ দিকে) অক্ষয় কুমার, (ডান ডিকে) জ্যাকলিন ফার্নান্ডেজ়। ছবি: সংগৃহীত।

অক্ষয় কুমার ও জ্যাকলিন ফার্নান্ডেজ় একসঙ্গে প্রায় ছ’টি ছবিতে কাজ করেছেন। জ্যাকলিন প্রায় ১৫টা বছর কাটিয়ে ফেলেছেন বলিউডে। শ্রীলঙ্কা থেকে এসে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করা কঠিন ছিল তাঁর পক্ষে। বহুজনের কাছে বহু ধরনের কথা শুনতে হয়েছে জ্যাকলিনকে। এমনকি সহ-অভিনেতা অক্ষয়ের কারণে নাকি রীতিমতো ‘ট্রমা’য় চলে যান তিনি!

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকলিন জানান, তাঁর প্রথম আইটেম গান ‘ধন্নো’-তে শট দেওয়ার আগে মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন অক্ষয়। ঠিক কী করেছিলেন অভিনেতা? সাজিদ খান পরিচালিত ‘হাউসফুল’ ছবিতে প্রথম বার আইটেম গানে নাচ করেন। সেট জুড়ে পুলিশে ছয়লাপ। সেটা দেখেই নাকি ভয় পেয়ে যান জ্যাকলিন, অক্ষয়কে জিজ্ঞেস করেন, ‘‘সেটে এত পুলিশ কেন?’’ তাতেই অক্ষয় বলেন, ‘‘দেখো, জ্যাকলিন। ওঁরা তোমার জন্য এসেছেন। কী করেছ তুমি? ওঁরা তো বলছেন, শট শেষ হলেই তোমাকে থানায় নিয়ে যাবেন!’’

অক্ষয়ের এ হেন রসিকতায় গভীর ভাবে প্রভাবিত হয়েছিলেন জ্যাকলিন। রীতিমতো ভয় পেয়ে যান অভিনেত্রী। জ্যাকলিনের কথায়, ‘‘গোটা নাচের শট দিয়েছি মনে ভয় নিয়ে। বহু দিন পর্যন্ত ওই ভয়টা ছিল। খালি ভাবছিলাম, আমি কী এমন দোষ করেছি?’’ যদিও এই ঘটনার জন্য পরে জ্যাকলিনের কাছে ক্ষমা চেয়ে নেন অক্ষয়। অভিনেতার যুক্তি, সব সময়ে হাসিঠাট্টা করে কাজ করা উচিত। বেশি গম্ভীর হয়ে যাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement