Janhvi Kapoor

শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! প্রেমিকের কথা উঠতেই সম্পর্ক নিয়ে কী কী জানালেন অভিনেত্রী?

বেশ কয়েক বছর হয়ে গেল, তাঁরা সম্পর্কে আছেন। এখন প্রেমকে কী ভাবে দেখেন জাহ্নবী? সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বললেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ২২:০২
Share:

শিখরকে নিয়ে কী বললেন জাহ্নবী? ছবি: সংগৃহীত।

প্রেমিককে নিয়ে কথা বলার সময়ে কোনও রাখঢাক করেন না জাহ্নবী কপূর। শিখর পাহাড়িয়াকে নিয়ে নিজের প্রেমের কথা উজাড় করে দেন তিনি। বেশ কয়েক বছর হয়ে গেল, তাঁরা সম্পর্কে আছেন। এখন প্রেমকে কী ভাবে দেখেন জাহ্নবী? সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বললেন অভিনেত্রী।

Advertisement

যে কোনও সমস্যায়, দুশ্চিন্তায় শিখরের কাছে অনায়াসেই স্বাচ্ছন্দ্য খুঁজে পান জাহ্নবী। তাঁর মতে, ভালবাসা আসলে নিরাপত্তার মতো, যেখানে সবচেয়ে স্বচ্ছন্দে ও নিরাপদে থাকা যায়। তাঁর কথায়, “ভালবাসা নিরাপত্তার মতো। খুব অসহায় লাগলে তখন ভালবাসাই সাহায্য করেছে। এর চেয়ে বড় কিছু হয় না। ও (শিখর) রয়েছে বলেই আমার আর আগের মতো অসহায় লাগে না এখন। ওর উপস্থিতি সব সময়ে আমাকে সাহায্য করেছে।”

শুধুই স্বচ্ছন্দ বোধ নয়। শিখরের সঙ্গে থাকলে তাঁর মনে কোনও নিরাপত্তাহীনতা থাকে না, জানান জাহ্নবী। প্রেমিককে নিয়ে অভিনেত্রীর স্বীকারোক্তি, “শুধুই শান্তি নয়। নিরাপদ স্থল ও আমার। ওর সামনে আমি একটা বাচ্চার মতোও থাকতে পারি। আমি আর কারও সঙ্গে এত আনন্দ পাই না। ভালবাসা খুঁজে পেলে এমনই লাগে। আমার মনে হয়, ভালবাসা পেলে একেবারে নিজের মতো করে বাঁচা যায়।”

Advertisement

শিখর তাঁর সব কথা মন দিয়ে শোনেন। তাঁকে সব সময়ে গুরুত্ব দেন, জানান জাহ্নবী। কোনও বিষয় নিয়েই শিখর তাঁকে কখনও বাঁকা চোখে দেখেন না অথবা তির্যক মন্তব্যও করেন না। প্রতিটি কাজে উৎসাহ পান প্রেমিকের থেকে।

তাঁদের বিয়ে নিয়ে জল্পনাও বার বার উঠে এসেছে। তবে তাঁরা কবে বিয়ে করবেন, এখনও সেই বিষয়টি স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement