Junaid Khan-Tamannaah Bhatia

‘সাহসী’ ছবিতে জুটি বাঁধছেন তমন্না ভাটিয়া ও আমির-পুত্র জুনেইদ খান? কী জানা গেল?

তমন্না ভাটিয়া ও জুনেইদ খান এ বার এক ছবিতে। এমনই খবর বি-টাউনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২২
Share:

‘সাহসী’ জুটি হতে পারবেন তমন্না ও জুনেইদ? ছবি: সংগৃহীত।

এক জন লাস্যময়ী আর এক জন বলিউডের ‘গুডবয়’ হিসাবেই পরিচিত। কিন্তু এ বার তাঁরা এক ছবিতে। তমন্না ভাটিয়া ও জুনেইদ খান এ বার এক ছবিতে। এমনই খবর বি-টাউনে। একতা কপূর প্রযোজিত ‘রাগিনী এমএমএস ৩’ ছবিতে নাকি তাঁরা থাকছেন।

Advertisement

গত কয়েক মাস ধরেই ‘রাগিনী এমএমএস ৩’ ছবি নিয়ে আলোচনা হচ্ছে বলিউডের টিনসেল টাউনে। শোনা যাচ্ছিল, সৃজনশীল বিরোধিতার জন্য এ বার আর পরিচালনা করবেন না সাহির রাজা। এ বার খবর, আবার ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। মুখ্য অভিনেত্রীর চরিত্রে এ বার দেখা যাবে তমন্নাকে। আমির-পুত্র জুনেইদের কথাও ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। এ বার পরিচালনা করছেন শশাঙ্ক ঘোষ।

বলিউডের এক সূত্রের কথায়, “একতা কপূরের এই ছবির জন্য ইতিমধ্যেই তমন্না ও জুনেইদের সঙ্গে কথাবার্তা চলছে।” তবে ছবির নির্মাতা বা তমন্না ও জুনেইদের তরফ থেকে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি এই প্রসঙ্গে।

Advertisement

২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘রাগিনী এমএমএস’। অভিনয় করেছিলেন রাজকুমার রাও ও কেয়নাজ় মোতিবালা। বক্সঅফিসে সা়ড়া ফেলেছিল ছবিটি। ২০১৪ সালে ছবির দ্বিতীয় ভাগ নিয়ে আসেন নির্মাতারা। অভিনয় করেছিলেন সানি লিয়োনি ও সাহিল প্রেম। সেই ছবিটিও বক্সঅফিসে সফল ছিল। তাই বহু দিন ধরেই তৃতীয় ভাগের অপেক্ষায় ছিলেন দর্শক।

তমন্না ও জুনেইদ আগে কখনও একসঙ্গে কাজ করেননি। ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অভিনেত্রীর ছবি ‘ও রোমিয়ো’। অন্য দিকে জুনেইদ ব্যস্ত তাঁর ছবি ‘এক দিন’ নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement